দলেরই কাউন্সিলরের বিরুদ্ধে গরিবের টাকা মারার অভিযোগ! বিস্ফোরক তৃণমূল বিধায়ক
দলেরই কাউন্সিলরের বিরুদ্ধে গরিবের টাকা মারার অভিযোগ! বিস্ফোরক তৃণমূল বিধায়ক
জেলায় জেলায় ত্রাণ নিয়ে অব্যাহত বিক্ষোভ। রায়দিঘি হোক কিংবা জাঙ্গিপাড়া সব জায়গাতেই বিজেপি এই আন্দোলনের নেতৃত্বে। অন্যদিকে দলের বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে টাকা মারার অভিযোগ করেও পরে উল্টো সুর তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির গলায়।

উলুবেড়িয়ায় দলের বিদায়ী কাউন্সিলরদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা পরীক্ষা করে দেখেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া। সেখানে ইদ্রিশ আলিকে এক সভায় বলতে শোনা যাচ্ছে, দলের কাউন্সিলর গরিব মানুষকে বাড়ি দেবে বলে টাকা মেরেছে। যদিও এই প্রসঙ্গে ইদ্রিশ আলি বলেন, তিনি দলের বিরুদ্ধে কিছুই বলেননি।

স্বীকারোক্তি তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপন ঘাঁটি
মঙ্গলবার চাপে পড়ে কান ধরতে বাধ্য হয়েছিলে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির নন্দকুমারপুরের তৃণমূলে পঞ্চায়েত সদস্য স্বপন ঘাঁটি। তিনি জানিয়েছেন, আম্ফানের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির সময় কিছু ত্রুটি বিচ্যুতি তাঁর হয়েছে। যা নিয়ে রায়দিঘিতে পঞ্চায়েত অফিসে বিক্ষোভে সামিল হয় বিজেপি।

বিজেপির অভিযোগ
রায়দিঘির বিজেপি নেতা পলাশ রানার অভিযোগ পঞ্চায়েতের প্রত্যেক পঞ্চায়েতে দুর্নীতি। পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানরা, নিজেদের পরিবারের সদস্যদের নাম ক্ষতিগ্রস্তদের তালিকায় ঢুকিয়ে দিয়েছেন। অন্যদিকে জাঙ্গিপাড়ার বিজেপি নেতৃত্বের অভিযোগ টাকা পেয়েছেন পাকা বাড়ির মালিকরা।

সাফাই তৃণমূলের
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি বাড়তি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রচার পাওয়ার জন্য বিষয়টিকে বিজেপির কাণ্ড কারখানা বলে কটাক্ষ করা হয়েছে তৃণমূলের তরফে।












Click it and Unblock the Notifications