Humayun Kabir: শুভেন্দুকে 'ঠুসো মারার' হুমকি! মমতার নির্দেশে হুমায়ূন কবীরকে শোকজ করল তৃণমূল

Humayun Kabir: হুমায়ূন কবীরকে শোকজ করল তৃণমূলের বিধানসভার পরিষদীয় কমিটি (TMC)। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ভরতপুরের তৃণমূল বিধায়ককে আজ বৃহস্পতিবার শোকজ করা হয়েছে। ইতিমধ্যেই তাঁকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই শুভেন্দুকে সংখ্যালঘু বিতর্কে তীব্র আক্রমণ শানান হুমায়ূন কবীর। এমনকী 'ঠুসে মারার' হুমকিও দেওয়া হয়।

যা নিয়ে বিতর্ক তুঙ্গে। আর এরপরেই এহেন মন্তব্য কেন? সেই কারণ জানতে চেয়ে তাঁকে ওই শোকজ পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে এই বিষয়ে জবাবদিহি করতে বলা হয়েছে। উত্তর পছন্দ না হলে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। তবে এর আগেও দলের নিয়মক বুড়ো আঙুল দেখিয়ে কার্যত একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন হুমায়ূন কবীর (Humayun Kabir)।

Humayun Kabir

যা নিয়ে রীতিমত শাসকদল তৃণমূলকে অস্বস্তিতে পড়ে যেতে হয়। এমনকী খোদ মমতা বন্দ্যোপাধ্যায় চরম ক্ষোভ প্রকাশ করেন। এরপরেই গত ২৭ নভেম্বর দল বিরোধী কার্যকলাপের অভিযোগে ভরতপুরের বিধায়ককে শো-কজ করে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি।

সেই রেশ কাটতে না কাটতেই ফের শোজজ বিধায়ককে। তাৎপর্যপূর্ণ ভাবে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কড়া সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। শাসকদলের কোনও নেতৃত্বকে যদি তিনবার শোকজ হল তাহলে চারবারের বেলায় আর কোনও সুযোগ দেওয়া হবে না। সরাসরি সাসপেন্ডের পথে হাঁটবে দল। ইতিমধ্যে বিতর্কিত মন্তব্যের জন্য দুবার শোকজের চিঠি হুয়ামুনকে পাঠানো হয়েছে। হাতে একটাই সুযোগ। এরপরেও সতর্ক হবেন?

বলে রাখা প্রয়োজন, ধর্ম ইস্যুতে উত্তাল বঙ্গ বিধানসভা। গত কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারীর বিতর্কিত একটি মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত। বলেন, ২৬ এ সংখ্যালঘু বিধায়কদের চ্যাংধোলা করে বিধানসভার বাইরে ফেলা হবে। এহেন মন্তব্যের প্রতিবাদ জানাতে গিয়ে বুধবার পাল্টা বিতর্কের মুখে পড়েন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। পাল্টা শুভেন্দু অধিকারীকে ঠুসো মারার হুমকি দেন।

শুধু তাই নয়, দলের থেকে আমার কমিউনিটি আগে, আমাদের কমিউনিটিতে এরকম কথা বললে আমরা ছেড়ে কথা বলব না বলেও হুশিয়ারি দেন তৃণমূল বিধায়ক। আজ বৃহস্পতিবার এই ইস্যুতে উত্তাল হয় বঙ্গ বিধানসভা। হুমায়ূন কবীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিজেপি বিধায়করা। এমনকী অধিবেশন বয়কটও করে। আর এরপরেই তাঁকে শোকজের চিঠি ধরালেন রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। এই অবস্থায় কি উত্তর দেন বিধায়ক সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+