Humayun Kabir: সারিল ধমকে! ‘বেলাগাম’ হুমায়ূনকে শৃঙ্খলে বাঁধল তৃণমূল, “জাত আগে” মন্তব্যে ‘স্পিকটি নট’ বিধায়ক

Humayun Kabir: টানা হুমকি হুঁশিয়ারি চলছিলই। কিন্তু তাতে লাগাম পরিয়ে দিল দল। নিত্যনতুন ফোঁস করছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর। বিরোধী দলনেতাকে নিয়ে নানান ধমক চমক দিচ্ছিলেন। আর এবার তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটির তলবে হাজিরা দিতেই সুর নরম হয়ে গেল হুমায়ূনের। বললেন, দল বিড়ম্বনায় যাতে না পড়ে, সে খেয়াল রাখবেন।

তাহলে কি নিজের "দল পরে, জাত আগে" মন্তব্যে অনড় থাকবেন বিধায়ক? সে প্রশ্নের উত্তর অবশ্য তিনি দিতে নারাজ। মঙ্গলবার সাবধানী হুমায়ূন বিতর্কের দিকে পা-ই বাড়ালেন না। বরং দলের কথাই তাঁর কাছে প্রাধান্য পাচ্ছে বলে দেখা গেল। দলীয় শৃঙ্খলা মেনেই চলব, শৃঙ্খলারক্ষা কমিটির মুখোমুখি হওয়ার পর এমনই মন্তব্য হুমায়ুনের। নিজের অবস্থান থেকে সরতেই হল ভরতপুরের বিধায়ককে।

humayun kabir

রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, "তৃণমূল নেত্রী নির্দেশ দিয়েছেন, ওঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ক্ষোভ থাকলেও প্রকাশ্যে এই ধরনের কথা বলা যায় না। হুমায়ুনকে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। শৃঙ্খলারক্ষা কমিটির তরফ থেকে তাঁকে স্মরণ করিয়ে দেওয়া হয়, সংবিধানের শপথ নিয়ে এমন কিছু বলা যায় না যাতে উত্তেজনা তৈরি হতে পারে। কাজেই তিনি যে ধরনের কথা বলছেন সেগুলোকে সংবিধান সমর্থন করে না। এদিনের বৈঠকে নিজের ভুল স্বীকারও করে নিয়েছেন হুমায়ুন।"

মঙ্গলবার বিধানসভায় বৈঠক থেকে হুমায়ুনের মত বাকি বিধায়কদের সতর্ক করা হয়েছে বলে খবর। ইচ্ছে খুশি মতো যখন তখন মুখ খুলে দলকে অস্বস্তিতে ফেললে তা সহ্য করা হবে না বলে স্পষ্টতই জানিয়েছে কমিটি। কিছু ক্ষোভ থাকলে দলকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এদিন পরিষদীয় দলের সঙ্গে বৈঠক শেষে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর জানান, "আজকের আলোচনা সন্তোষজনকই হয়েছে। শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা মন দিয়ে কথা শুনেছে।" কমিটি যা নির্দেশ দিয়েছেন তাতে তিনি খুশি বলেও জামান। একই সঙ্গে তিনি এটাও বলেন, বিধায়ক হিসাবে তিনি দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নন তিনি। তাই দলের নির্দেশ এবং শৃঙ্খলা তিনি মেনে চলবেন।

প্রসঙ্গত, শুভেন্দুকে ঠুসে দেওয়া মন্তব্যে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শো কজ করা হয়েছিল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীরকে। কিন্তু শো কজের জবাবে নিজ অবস্থানেই হুমায়ূন অনড় থেকেছেন বলে সূত্রের খবর। আর তাঁর জবাবে অসন্তুষ্ট হয় দল। সোমবার বিধানসভায় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক বসে। বৈঠকে বসেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্যরা। মঙ্গলবার তাঁরে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+