তাঁরা কুকর্ম করেন, সাধারণ মানুষ ভোট দেবে না! মমতার দলের বিধায়কের মন্তব্যে চাঞ্চল্য
তারা যে কুকর্ম করেন তাতে সাধারণ মানুষ ভোট দেবেন না। কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম নিয়ে, তাঁর কাজ নিয়ে মাঠে নামা যায়, তাহলে সাধারণ মানুষ রাগ ভুলে থাকবে।
তারা যে কুকর্ম করেন তাতে সাধারণ মানুষ ভোট দেবেন না। কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম নিয়ে, তাঁর কাজ নিয়ে মাঠে নামা যায়, তাহলে সাধারণ মানুষ রাগ ভুলে থাকবে। উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের উপদেশ নিয়ে এমনই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে। যদিও সেই ভিডিও-র সত্যতা পরীক্ষা করে দেখেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।

ভিডিও-তে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানকে বলতে শোনা যাচ্ছে, আমরা তো যেরকন কুকর্ম করি মেম্বার-প্রধানরা, তাতে লোকে ভোট দেবে না। মমতা ব্যানার্জির সুনাম আর মমতা ব্যানার্জিক কাজকর্ম নিয়ে যদি এখনই প্রচারে নামা যায়, অন্তত লোকে রাগটা ভুলে থাকবে। মমতা ব্যানার্জির ডাকে ভোটটা দেবে। বিধায়ক আরও বলেন, সন্ধের দিকে একঘন্টা সময় বের করুন, বাকি সময়টা পরিবারের জন্য দিন। জন্ম থেকে মৃত্যু, ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, রূপশ্রী থতেকে কন্যাশ্রী, সবুজ সাথী থেকে পেনশন, এই কয়েকটা বিষয় নিয়ে প্রচার করলেই হবে। বলেছেন হামিদুর রহমান।












Click it and Unblock the Notifications