মমতার আশ্বাসেও তৃণমূলে সিঁদুরে মেঘ, একুশের আগেই ‘রণে-ভঙ্গ’ দেওয়ার বার্তায় জল্পনা
একুশের নির্বাচনের আগে তৃণমূলের অন্দরে বইছে চোরাস্রোত। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন- সমস্ত বিধায়কই টিকিট পাবেন, তখনই জনৈক বিধায়ক বলছেন তিনি দাঁড়াবেন না।
একুশের নির্বাচনের আগে তৃণমূলের অন্দরে বইছে চোরাস্রোত। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন- সমস্ত বিধায়কই টিকিট পাবেন, তখনই জনৈক বিধায়ক বলছেন তিনি দাঁড়াবেন না। কারণ দাঁড়ালেই হারবেন। নিজের দল তণমূলই হারিয়ে দেবে তাঁকে। তবে কি একুশের নির্বাচনের আগেই রণেভঙ্গ দিতে চলেছে তৃণমূল কংগ্রেস!

তৃণমূলে সংশয় বিধায়কের
একুশের নির্বাচন হতে চলছে খুবই কঠিন। তৃণমূল বিধায়করা কে কোন ডাল ধরবেন, তা নিয়ে সংশয় রয়ে গিয়েছে। একদিকে চলছে শুদ্ধিকরণ, অন্যদিকে তৃণমূল দল অটুট রাখতে মমতা জানিয়েই দিয়েছেন, সমস্ত বিধায়ককে টিকিট দেওয়া হবে। তবে তার আগে জনসংযোগ করে যেতে হবে, মানুষের পাশে থাকতে হবে।

বিধায়ক লড়তে ভয় পাচ্ছেন ২০২১-এর নির্বাচনে
আর এর মধ্যেই তাৎপর্যপূর্ণ, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভয়বাণীর পরও দিনহাটার বিধায়ক উদয়ন গুহ লড়তে ভয় পাচ্ছেন ২০২১-এর নির্বাচনে। হারের ভয় পেয়ে বসেছে তাঁকে। তিনি দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, তিনি আর অংশগ্রহণ করবেন না। দলে তাঁকে হারানোর জন্য রীতিমতো চক্রান্ত চলছে।

অন্য প্রার্থী খুঁজে নিতেও বলে দিয়েছেন বিধায়ক
তিনি এই মর্মে দলকে অন্য প্রার্থী খুঁজে নিতেও বলে দিয়েছেন। তা পাশাপাশি দলের নেতাদের দুর্নীতি নিয়ে তিনি সরব হয়েছেন। চিঠিও দিয়েছেন জেলা সভাপতিকে। বেশ কিছু অঞ্চল সভাপতির নিষ্ক্রিয়তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি তাঁদের বদলির জন্যও আবেদন জানান।

বিরোধীরা শক্তি পেয়ে যাবে বিধায়কের কথায়
যদিও দল উদয়ন গুহর প্রার্থী না হতে চাওয়ার বিষয়টি লঘু করেই দেখছে। এটা তার অভিমান বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস। তবে এই ধরনের মতামত প্রকাশে বিরোধীরা শক্তি পেয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। তাই দলের নেতা-নেত্রীদের আরও সহিষ্ণু হওয়া দরকার বলে মনে করেন জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন।












Click it and Unblock the Notifications