বিজেপির নজর উত্তরবঙ্গে! আরও এক তৃণমূল বিধায়কের দল ছাড়া নিয়ে জল্পনা
আরও এক তৃণমূল বিধায়কের দল ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তিনি হলেন, আলিপুরদুয়ারের কালচিনির তৃণমূল বিধায়ক উইলসন চম্প্রামারি।
আরও এক তৃণমূল বিধায়কের দল ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তিনি হলেন, আলিপুরদুয়ারের কালচিনির তৃণমূল বিধায়ক উইলসন চম্প্রামারি। ইতিমধ্যেই তিনি মুকুল রায়ের সঙ্গে কথা বলেছেন বলে সূত্রের খবর। সোমবার দিল্লিতে তিনি বিজেপিতে যোদ দিতে পারেন বলে সূত্রের খবর।

বনগাঁ উত্তর তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস, নোয়াপাড়ার সুনীল সিং, বীজপুরের শুভ্রাংশুর পথ ধরতে চলেছেন কালচিনির তৃণমূল বিধায়ক উইলসন চম্প্রামারি। তিনি দিল্লিতে রয়েছেন বলে জানা গিয়েছে। সোমবার তিনি কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়ের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিতে পারেন। এদিনই বিজেপিতে যোগ দিতে পারেন দক্ষিণ দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতির পদ থেকে অপসারিত নেতা বিপ্লব মিত্র।
সূত্রের খবর অনুযায়ী, উত্তরবঙ্গের চার বিধায়ক বিজেপি শিবিরে যোগাযোগ করেছিল। তাঁর মধ্যে উইলসন চম্প্রামারি প্রথম বিজেপিতে যোগ দিতে চলেছেন। সূত্রের খবর অনুযায়ী, এপ্রসঙ্গে মুকুল রায় বলেছেন, অনেক বিধায়কই বিজেপিতে যোগ দিতে চান। সময় এলেই তাঁদের সামনে আনা হবে।
Delhi: Wilson Champramary, TMC MLA from Alipurduar’s Kalchini constituency, says,"18 Councillors along with me are joining BJP today. Many more will join BJP and are in contact with party high command." pic.twitter.com/XrAP8R73cu
— ANI (@ANI) June 24, 2019












Click it and Unblock the Notifications