ঝাড়গ্রামে বাঁদরের আতঙ্কে ত্রস্ত গ্রাম, কামড় খেলেন তৃণমূল বিধায়ক

বাঁদরের আতঙ্ক ছড়াল ঝাড়গ্রাম জেলার লোধাশুলি এলাকায়। বাঁদরের কামড়ে জখম হলেন বিধায়ক চূড়ামনি মাহাতো ও এলাকার আরও দুজন।

বাঁদরের আতঙ্ক ছড়াল ঝাড়গ্রাম জেলার লোধাশুলি এলাকায়। বাঁদরের কামড়ে জখম হলেন বিধায়ক চূড়ামনি মাহাতো ও এলাকার আরও দুজন। স্থানীয়দের দাবি বাঁদরটি পাগল হয়ে গিয়েছে। তাই কারনে-অকারণে মানুষ দেখলেই কামড়াচ্ছে। এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

ঝাড়গ্রামে বাঁদরের আতঙ্কে ত্রস্ত গ্রাম, কামড় খেলেন চূড়ামণি

বনদফতর বানরটিকে ধরতে খাঁচা পাতলেও সেই খাঁচায় ধরা দিচ্ছে না বাঁদরটি। কলা বা অন্যান্য খাবার দিয়েও খাঁচার ভিতরে ঢোকানোর প্রলোভন দেখালেও কিছুতেই কাজ হচ্ছে না। খাবারের লোভে এগিয়ে এসে খাবার নিয়ে সটান কামড় বসিয়ে পালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার লোধাশুলির তহিদুল শেখ (৩০) নামে একজনের গায়ে ঝাঁপ দিয়ে এমনভাবে কানে কামড়ায় যে কান ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আবার শেখ মুসলিম (৫৫) নামে এক ব্যক্তির গায়ে ঝাঁপিয়ে বাঁদরটি কোমরে কামড়ে দেয় বলেও অভিযোগ।

জানা গিয়েছে, বুধবার সকালে গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামনি মাহাতোর হাতে কামড় দেয় বাঁদরটি। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে বাঁদরটিকে ধরার ব্যবস্থা করুক বনদফতর। তবে এখনও বাঁদর ধরা পড়েনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+