দিদিকে বলো কর্মসূচি! মাছ ধরলেন তৃণমূল বিধায়ক
দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে মাছ ধরলেন তৃণমূল বিধায়ক। দক্ষিণ ২৪ পরগনার জেলার ওই তৃণমূল বিধায়কের নাম বিশ্বনাথ দাস।
দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে মাছ ধরলেন তৃণমূল বিধায়ক। দক্ষিণ ২৪ পরগনার জেলার ওই তৃণমূল বিধায়কের নাম বিশ্বনাথ দাস। তিনি জয়নগর কেন্দ্রের বিধায়ক। শাহজাদাপুর এলাকার বিজয়নগরে তিনি নেমে পড়েন মাছ ধরতে। পরে গ্রামের মানুষদের সঙ্গেই খাওয়াদাওয়া।

দলনেত্রী নেতানেত্রী জনপ্রতিনিধিদের বলেছেন, গ্রামে দিয়ে কর্মী সমর্থকদের বাড়িতে রাত্রি যাপন করতে। তা তো বিশ্বনাথ দাস করছেনই। এর সঙ্গেও অন্যদের ঈর্শা করার মতো কাজও করছেন তিনি। গ্রামে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পাশাপাশি পুকুরের জাল ফেলে নিজেই মাছ ধরছেন। এরপর সেই মাছ রান্না করার পর গ্রামবাসীদের সঙ্গে খাওয়া। এলাকার জনপ্রতিনিধিকে এইভাবে হাতের কাছে পেয়ে খুশি গ্রামবাসীরা।
তাঁর এই কাজে গ্রামের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ। দাবি করেছেন বিধায়ক বিশ্বনাথ দাস।












Click it and Unblock the Notifications