ধনখড়ের সামনেই তোপ ব্রাত্যর, 'নৈ-রাজ্যপাল' বলে আক্রমণ রাজ্যের মন্ত্রীর

ধনখড়ের সামনেই তোপ ব্রাত্যর, 'নৈ-রাজ্যপাল' বলে আক্রমণ রাজ্যের মন্ত্রীর

জগদীপ ধনখড়ের সামনেই তাঁকে নৈরাজ্যপাল বলে আক্রমণ রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর। ব্যারাকপুরে গান্ধীজির স্মৃতিতে পুস্পস্তবক দিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান। পাল্টা আক্রমণে ব্রাত্য বসু তাঁকে নৈরাজ্যপাল বলে আক্রমণ করেন। সেসময় অদূরে দাঁড়িয়েই মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলেন রাজ্যপাল।

রাজ্যপালকে আক্রমণ ব্রাত্য বসুর

রাজ্যপালকে আক্রমণ ব্রাত্য বসুর

ধনখড়ের সামনেই তাঁকে নৈরাজ্যপাল বলে আক্রমণ করলেন ব্রাত্য বসু। তিনি বলেন রাজ্যপাল না নৈরাজ্যপাল। ইচ্ছে করে বিবাদ তৈরি করছেন তিনি। কোনও কারণ ছাড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করে চলেছেন তিনি।

রাজ্যপালের আক্রমণ

রাজ্যপালের আক্রমণ

গান্ধীজয়ন্তীতে রাজ্যপাল আবারও রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন রাজ্যের সরকারি আধিকারিকরা শাসক দলের হয়ে কাজ করে চলেছেন। রাজ্যপালকে যেভাবে অবহেলা করা হয় তাতে রাজভবনের অপমান করা হয় বলে আক্রমণ শানিয়েছেন জগদীপ ধনখড়।

পুলিসকে আক্রমণ

পুলিসকে আক্রমণ

এর আগে রাজ্যের পুলিস প্রশাসনের বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি অভিযোগ করেছিলেন, পুলিস শাসক দলের হয়ে কাজ করছে। একাধিক জায়গায় শাসকদলের নেতার অপরাধ আড়াল করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। পুলির কর্তাদের সম্পত্তি নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

সাংবিধানিক পদের অপমান

সাংবিধানিক পদের অপমান

রাজ্য সরকার সাংবিধানিক পদের অবমাননা করছেন বলে অভিযোগ করেছিলেন তিনি। মমতা সরকার কৃষকদের কেন্দ্রীয় প্রকল্পের টাকা থেকে বঞ্চিত করছেন বলেও অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আম্ফানের টাকা দুর্নীতি নিয়েও সরব হয়েছিলেন তিনি।

{document1}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+