মমতা বললেন চলে যেতে! তৃণমূল বিধায়ক সোজা হাজির বিজেপি সদর দফতরে

বনগাঁ উত্তরের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস পৌঁছে গিয়েছেন দিল্লিতে বিজেপির সদর দফতরে। তাঁর সঙ্গে রয়েছেন বনগাঁ পুরসভার ১২ জন তৃণমূল কাউন্সিলর।

বনগাঁ উত্তরের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস পৌঁছে গিয়েছেন দিল্লিতে বিজেপির সদর দফতরে। তাঁর সঙ্গে রয়েছেন বনগাঁ পুরসভার ১২ জন তৃণমূল কাউন্সিলর। মঙ্গলবারই
তাদের দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে। জানা গিয়েছে এই দলবদলের নেপথ্যেও রয়েছেন বিজেপি নেতা মুকুল রায়।

মমতা বললেন চলে যেতে! তৃণমূল বিধায়ক সোজা হাজির বিজেপি সদর দফতরে

প্রায় প্রতিদিনই তৃণমূল থেকে বিজেপিতে দলবদলের খবর পাওয়া যাচ্ছে। এদিন নেতাজি ইন্ডোরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যাঁরা চলে যেতে চান চলে যান। দরজা খোলা আছে। একইসঙ্গে তিনি বলেন, যাঁরা চলে যাচ্ছেন তাঁদের যেন ফেরানো না হয়। তিনি নতুনদের টিকিট দেবেন বলেও জানান। বলেন একজন গেলে তিনি ৫০০ জনকে তৈরি করবেন।

এরই মধ্যে খবর আসে বনগাঁ উত্তরের তৃণমূল বিধায়ক দিল্লিতে বিজেপির সদর দফতরে হাজির হয়েছে। তাঁর সঙ্গে রয়েছেন বনগাঁ পুরসভার ১২ জন তৃণমূল কাউন্সিলর।

সোমবারই দিল্লিতে বিজেপি সদর দফতরে গিয়ে পতাকা হাতে নেন নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং। তাঁর সঙ্গে ছিলেন ১৬ জন কাউন্সিলর। সেই অনুষ্ঠানে ব্যারাকপুরে বিজেপি সাংসদ জানান, এরপর তালিকায় রয়েছে তাঁর লোকসভা এলাকায় তৃণমূলের হাতে থাকা একাধিক পুরসভা।

বনগাঁ পুরসভায় ক্ষমতা দখল নিয়ে বেশ কিছু দিন ধরেই গণ্ডগোল চলছে। মহকুমা শাসকের কাছে পুরপ্রধান শঙ্কর আঢ্যর বিরুদ্ধে অনান্থা প্রস্তাব জমা দিয়েছিলেন ১১ জন কাউন্সিলর। পরে সেই তালিকা যোগ হয় আরও তিনজনের নাম। এঁরা সবাই বনগাঁ উত্তরের বিধায়কের অনুগামী বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+