দিদিকে বলোর প্রচারে গিয়ে বিড়ম্বনা! বিধায়কের হস্তক্ষেপে মিলল টাকা ফেরতের আশ্বাস
দিদিকে বলোর প্রচারে গিয়ে বিড়ম্বনায় বারুইপুর পশ্চিমের তৃণমূল বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
দিদিকে বলোর প্রচারে গিয়ে বিড়ম্বনায় বারুইপুর পশ্চিমের তৃণমূল বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এক টোটো মালিক রাস্তায় টোটো নামাতে তৃণমূলের ইউনিয়নকে টাকা দিলেও কাজ হয়নি বলে অভিযোগ করেন। তবে অভিযোগের ২৪ ঘন্টার মধ্যেই টোটো নামানো অনুমতি পেয়ে যান টোটো মালিক। একইসঙ্গে টাকা ফেরতের আশ্বাসও মিলেছে বলে দাবি করেছেন সেই টোটো মালিক।

টোটো মালিক আজেদ আলি মণ্ডলের অভিযোগ টোটো নামাতে চেয়ে তিনি ১০ হাজার টাকা দিয়েছিলেন স্থানীয় তৃণমূলের ইউনিয়নকে। একদিকে যেমন
রুটে টোটো নামানোর অনুমতি তাঁকে দেওয়া হয়নি, ঠিক তেমনই টাকা ফেরতও দেওয়া হয়নি।
সম্প্রতি বারুইপুরে হরিহরপুরে দিদিকে বলোর প্রচারে গিয়েছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁকে সামনে পেয়ে তৃণমূল পরিচালিক ইউনিয়নের বিরুদ্ধে ক্ষোভ
উগরে দেন টোটো মালিক আজেদ আলি মণ্ডল। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের ঘটনা হওয়া উচিত ছিল না। দলের তরফে বিষয়টির তদন্ত করা হবে। পাশাপাশি তিনি বলেন, কেনইবা টাকা দেওয়া হবে।
তবে বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগের ২৪ ঘন্টার মধ্যেই সুরাহা হয়। টোটো মালিক আজেদ আলি মণ্ডলকে টোটো চালানোর অনুমতিপত্র দেওয়া হয়। তাঁর দাবি ইউনিয়নের তরফে তাঁকে টাকা ফেরানোর আশ্বাসও দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications