'উপরি পাওনা যাঁদের আছে তাঁরাই বেশি...,' সাপে নেউলের খেলায় মেতেছেন শুভেন্দু-অখিল

'উপরি পাওনা যাঁদের আছে তাঁরাই বেশি...,' সাপে নেউলের খেলায় মেতেছেন শুভেন্দু-অখিল

শুভেন্দু বনাম অখিল গিরি। চরমে উঠেছে রাজনৈতিক তরজা। একুশের ভোটের আগে তৃণমূলের দুই বিধায়ক একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যেই আক্রমণ শানিয়ে চলেছেন। অখিল গিরির অনুগামীরা সস্তার মাস্ক বিলি করছে। লকডাউনে দলের পাশে থাকে। একের পর এক আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। পাল্টা আক্রমণ করতে ছাড়েননি রামনগরের বিধায়ক অখিল গিরিও। তিনি বলেছেন যাঁদের উপরি রোজগার রয়েছে তাঁরাই বেশি দামি মাস্ক বিলি করে থাকেন।

শুভেন্দুকে আক্রমণ অখিল গিরির

শুভেন্দুকে আক্রমণ অখিল গিরির

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানালেন রামনগরের বিধায়ক অখিল গিরি। সাপে নেউলের মতো সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে। একে এপরের বিরুদ্ধে লাগাতাল আক্রমণ শানিয়ে চলেছেন। গতকাল শুভেন্দুর ৬ টাকা মাস্কের বিলি নিয়ে কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। শুভেন্দুকে আক্রমণ শানিয়ে বলেছেন । যাদের ৬ টাকার মাস্ক দেওয়ার ক্ষমতা তাঁরা ৬ টাকার মাস্কই দেবেন। যাঁদের উপরি পাওনা আছে, রাজনীতি নিয়ে যাঁরা ব্যবসা করেন তাঁরা বেশি টাকার মাস্ক দেবেন।

শুভেন্দুর আক্রমণ

শুভেন্দুর আক্রমণ

শুভেন্দু অধিকারি অখিল গিরি শিবেরের দিকে আঙুল তুলে গতকাল অভিযোগ করেছিলেন কিছু ভোট পাখি রয়েছে যাঁরা লকডাউনের সময় দলের পাশে ছিলেন না। যাঁরা পরিযায়ী শ্রমিকদের জন্য কিছু করেনিন। সব মিটে যাওয়ার পর সজনে গাছি বাজারে সস্তার ৬ টাকার মাস্ক বিলি করেছেন। শুভেন্দুর এই শ্লেষের টার্গেটে ছিলেন অখিল গিরি অনুগামী পাঁশকুড়া পূর্বের বিধায়ক।

মাস্ক তরজা

মাস্ক তরজা

প্রসঙ্গত উল্লেখ্য সজনেখালি বাজারে মাস্ক বিলি করেছিলেন পাঁসকুড়া পূর্বের বিধায়ক। অখিল গিরি ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি অখিল গিরির সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্কের তিক্ততা নতুন কিছু নয়। এদিন শুভেন্দু অখিল গিরিকে টার্গেট করেই এই মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, মানুষের জন্য কাজ করতে পদ লাগে না।

পদ ছেড়ে দেখান শুভেন্দু

পদ ছেড়ে দেখান শুভেন্দু

অখিল গিরি পাল্টা শুভেন্দুকে আক্রমণ করে বলেছিলেন তাহলে পদ ছেড়ে দেখান শুভেন্দু। ক্ষমতা কেন আঁকড়ে রয়েছেন তিনি। একুশের ভোেটর আগে অখিল বনাম শুভেন্দুর এই তরজা অস্বস্তি বাড়িয়েছে শাসক শিবিরে। গত কয়েক মাসে একবারও কোনও দলীয় কর্মসূচিতে দেখা যায়নি শুভেন্দু অধিকারীকে। এই নিয়ে জল্পনা বাড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+