ফের করোনা থাবা তৃণমূল শিবিরে, আক্রান্ত রামনগরের বিধায়ক, ভর্তি হাসপাতালে

ফের করোনা থাবা তৃণমূল শিবিরে, আক্রান্ত রামনগরের বিধায়ক, ভর্তি হাসপাতালে

করোনা ভাইরাসে আক্রান্ত রামনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক অখিল গিরি। কলকাতায় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য কাঁথিকে তৃণমূলের সভার গুরু দায়িত্বে ছিেলন অখিল গিরি। শুভেন্দু অধিকারীর প্রবল প্রতিপক্ষ। এক দলে থাকতেই প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে সরব হয়েছিলেন।

ফের করোনা থাবা তৃণমূল শিবিরে, আক্রান্ত রামনগরের বিধায়ক, ভর্তি হাসপাতালে

বিধায়কের পরিবারের লোকেরা জানিয়েছেন কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সর্দি-কাশি,জ্বর হয়েছিল। সেটা না কমায় করোনা পরীক্ষা করা হয়। তারপরেই রিপোর্ট পজিটিভ আসে। কাঁথি মহকুমা হাসপাতালে করোনা পরীক্ষা করিয়েছিলেন অখিল গিরি। তারপরেই তাঁকে কলকাতায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।

কাঁথির মিছিলে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের করোনা পরীক্ষা করানোর অনুরোধ জানিয়েছেন বিধায়কের পরিবার। প্রসঙ্গত উল্লেখ্য কাঁথির মিছিলে অখিল গিরির সংস্পর্শে এসেছিলেন ফিরহাদ হাকিম,সৌগত রায় সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা। কয়েক মাস আগেই অবশ্যে কোভ্যাকসিনের ট্রায়ালের অংশীদার হয়েছিলেন ফিরহাদ হাকিম। প্রবীণ সাংসদ সৌগত রায়ও অখিল গিরির সংস্পর্ষে এসেছিলেন। এর আগেও তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক ও নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+