পঞ্চায়েত প্রার্থী তালিকা নিয়ে বেসুরো সংখ্যালঘু বিধায়ক! নির্বাচন ঘোষণার আগেই বিপাকে তৃণমূল
পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের স্বঘোষিত বিদ্রোহী বিধায়ক আবদুল করিম চৌধুরী। উত্তর দিনাজপুরের ইসলামপুরের সংখ্যালঘু বিধায়ক এবার পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি অনেক দিন ধরেই বেসুরো বাজছেন। ফের তিনি টার্গেট করলেন মমতা বন্যোদিপাধ্যায়কে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে আগেই তিনি ক্ষোভ উগরে দিয়েছিলেন। গৃহযুদ্ধের অভিযোগ এনে নিজেকে বিদ্রোহী ঘোষণা করেছিলেন নিজেই। মমতার দিকে আঙুল তুলেছিলেন। আক্ষেপ করেই বলেছিলেন, যাঁকে দেখে দলটা করতাম, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই দলীয় কোন্দল রুখতে কোনো ব্যবস্থা নেননি।

কিছুদিন চুপ থাকার পর তিনি এবার পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে চ্যালেঞ্জ দিলেন। এখনও পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়নি। তার আগে প্রার্থীতালিকা নিয়ে সরব হলেন ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী। প্রার্থী তালিকা নিয়ে তাঁর হুঁশিয়ারি, তাঁর দেওয়া প্রার্থী তালিকা মানা না হলে তিনি নির্দল হয়ে ভোটে লড়বেন।
পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলে অন্তর্কলহ যে এবারও ভোগাবে, তা নিশ্চিত করেই দিলেন বিদ্রোহী বিধায়ক। কালীঘাটে বিধায়কদের বৈঠকে তিনি যোগ দেননি। বেসুরো বিধায়ক আবদুল করিম চৌধুরী বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই দলীয় কোন্দল রুখতে কোনো ব্যবস্থাই নেননি।
তারপর তিনি বলেছিলেন, কালীঘাটে যে বৈঠক ডাকা হয়েছে, সেখানে বলার কোনো জায়গা নেই। নেতৃত্ব যা বলবেন তা শুনে আসতে হবে। কিন্তু দীর্ঘদিন ধরে যেটা বলে আসছি, তার কোনো সুরাহা হয়নি। তাই এই বৈঠকে যাওয়ার প্রয়োজন তিনি মনে করেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে না গিয়ে তিনি আরও জল্পনা বাড়িয়ে দেন।
তখন থেকেই জল্পনা চলছিল, পঞ্চায়েত নির্বাচনের আগেই ভাঙন ধরতে চলেছে উত্তর দিনাজপুরে। সেই জল্পনার মাঝেই তিনি নিজের পছন্দমতো প্রার্থী তালিকা পঠানোর কথা জানালেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তা তিনি পাঠাবেন বলে জানান। সেই প্রার্থী তালিকা মান্যতা না পেলে তিনি নির্দল হয়ে প্রার্থী দাঁড় করাবেন বা নিজেও দাঁড়াবেন। হুঁশিয়ারি দিয়েই রাখলেন বিধায়ক।
বিধায়ক আবদুল করিম চৌধুরী দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছিলেন ছ-মাস আগে। গৃহযুদ্ধের অভিযোগ করে তিনি আশা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিহিত নিশ্চয় করবেন। কিন্তু দল কোনো ব্যবস্থা না নেওয়ায় নিজের নামের আগে বিদ্রোহী তকমা সেঁটে দেন আবদুল করিম চৌধুরী।
পঞ্চায়েত নির্বাচনের আগে বেসুরো বাজায় উত্তর দিনাজপুরে তৃণমূলের সংকট বাড়ছে। ব্লক সভাপতি ও বিধায়ক আবদুল করিম চৌধুরীর কোন্দল নিয়ে এখন জোর চর্চা জেলার রাজনীতিতে। রাজ্য রাজনীতিও উত্তাল জেলা তৃণমূলের এই ফাটল নিয়ে। সম্প্রতি সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘিতে আসন খোয়াতে হয়েছে, তারপর এক সংখ্যালঘু বিধায়ক বেসুরো হওয়ায় কপালে চিন্তার ভাঁজ তৃণমূলের।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications