চোপড়ার পরে ইসলামপুরে অভিষেক! অনুগামীদের নিয়ে অনুপস্থিত 'অভিমানী' আব্দুল করিম চৌধুরী
তৃণমূলে নব জোয়ার কর্মসূচি নিয়ে চোপড়ার পরে ইসলামপুরে সভা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু দুই সভাতেই অনুপস্থিতি তৃণমূল বিধায়র আব্দুল করিম চৌধুরী। অভিযোগ তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। সেই পরিস্থিতিতে অভিষেক এসে নিয়ে গেলে তবেই তিনি যাবেন বলে জানান।
বাড়ির বাইরের দেওয়ালে বড় করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর কথাও লেখা রয়েছে। কিন্তু অভিষেক সেখানে যাননি। আর যে বাড়ির দেওয়া সেই পোস্টার সেই মেলামাঠ গোল ঘরে সারা দিন ধরে অনুগতদের নিয়ে সময় কাটালেন বর্ষীয়ান তৃণমূল বিধায়ক।

এদিন সংবাদ মাধ্যমের সামনে তিনি অভিযোগ করেন, এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করেন। কিন্তু সেই দলে তাঁর কোনও সম্মান নেই। তিনি বলেন, আগে দল ভাল ছিল। কিন্তু এখন যা হচ্ছে তা বাইরে বলার মতো নয়।
চোপড়া ও ইসলামপুরে নব জোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা করেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সভায় স্থানীয় বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ তুলেছে বিধায়ক স্বয়ং।
বিধায়কের দাবি সভায় যাওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানাননি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি। তিনি জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন এসেছিল । বলা হয়েছিল কর্মসূচি রয়েছে, যেতে হবে। কিন্তু বিধায়ক জানিয়েছেন, তিনি প্রায় দুমাস ধরে নিজেকে বিদ্রোহী বিধায়ক বলে ঘোষণা করেছেন।

আব্দুল করিম চৌধুরী এব্যাপারে আক্রমণ করেছেন জেলা তৃণমূল সভাপতি কানাইহালাল আগরওয়ালকে। তিনি বলেছেন, ব্লক দলের তাঁর বিরোধী লোকের হাতে রয়েছে। তিনি সন্ত্রাস করিয়ে এলাকা নিজের দখলে রাখতে চাইছেন। তাঁর অনুগতদের ওপরে হামলার অভিযোগ শীর্ষ নেতৃত্বকে করলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন করিম চৌধুরী।
দলের গোষ্ঠী দ্বন্দ্বে সিভিক ভলান্টিয়ারের মৃত্যু থেকে পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাই নিয়ে জেলা তৃণমূল নেতৃত্বের একাংশকে নিশানা করে তিনি মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করেছিলেন। তাঁর প্রার্থী তালিকায় সিলমোহর না দিলে নির্দল প্রার্থী দাঁড় করাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপরেই ঘটল এদিনের এই ঘটনা।

প্রসঙ্গত এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুমাসের জনসংযোগ যাত্রার ষষ্ঠ দিন। চোপড়া, ইসলামপুর, চাকুলিয়া, করণদিঘিতে সভা করার পরে তিনি রাত কাটাবেন করণদিঘিতে। সেখানেই গণভোটের আয়োজন করা হয়েছে। তিনি এদিন কর্মসূচির মাধে গোয়ালপোথরের কানকি ধাম মন্দিরে পুজো দেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications