বাংলার আবেগ নিয়ে খেলছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, পাল্টা আক্রমণ তৃণমূলের

বাংলার আবেগ নিেয় খেলছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, পাল্টা আক্রমণ তৃণমূলের

মমতার সরকারকে হীরক রাজার দেশ বলে আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল জগদীর ধনখড়। রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে গত কয়েকদিন ধরেই একের পর এক আক্রমণ শানিয়ে চলেছেন তিনি। তবে রাজ্যপালের এই মন্তব্যকে চুপচাপ হজম করেনি শাসক দল তৃণমূল কংগ্রেস। পাল্টা আক্রমণ শানিয়ে টুইট করেছে, রাজ্যপাল বাংলার আবেগ নিয়ে খেলছেন।

হীরক রাজার দেশ পশ্চিমবঙ্গ

হীরক রাজার দেশ পশ্চিমবঙ্গ

দেখতে দেখতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে এক বছর পূর্ণ করলেন জগদীপ ধনখড়। আর এই এক বছরে একাধিক বার রাজ্য সরকারের সঙ্গে বিবাদে জড়িয়েছেন তিনি। বর্ষ পূর্তিতেও ভিডিও বার্তায় রাজ্য সরকারের বিরুদ্ধেই আক্রমণ শানিয়েছে। রাজ্যকে হীরক রাজার দেশ বলে কটাক্ষ করেছেন তিনি।

তৃণমূলের পাল্টা জবাব

তৃণমূলের পাল্টা জবাব

রাজ্য সরকারকে হীরক রাজার দেশ বলায় পাল্টা আক্রমণ শািনয়েছে তৃণমূল কংগ্রেসও। রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী শিশু পাঁজা পাল্টা আক্রমণ শানিয়ে বলেছেন, নিজেদে বাঙালি বলে দাবি করেন রাজ্যপাল। এদিকে বাংলার অপমান করছেন। রাজ্য সরকার যেভাবে উন্নয়নের কাজ করে চলেছেন তা নজিরবিহীন। তার পরেও রাজ্যপালের এই মন্তব্য একেবারেই মানায় না বলে আক্রমণ শানিয়েছেন তিনি।

নারী নির্যাতন নিয়ে সরব রাজ্যপাল

নারী নির্যাতন নিয়ে সরব রাজ্যপাল

রাজ্যপাল জগদীর ধনখড় মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেছেন, 'নারীর সম্মান ও অধিকারের পাইকারি দরে সমঝোতা হয় এ রাজ্যে। হিংসা, দুর্নীতি, গুন্ডাগিরি, পুলিশি রাজ এখন সরকারের অংশ হয়ে উঠেছে'
এর আগেও রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে একাধিক বার প্রশ্ন তুলেছেন রাজ্যপাল।

পুলিসের ক্ষমতা নিয়ে প্রশ্ন

পুলিসের ক্ষমতা নিয়ে প্রশ্ন

পুলিস প্রশাসন চালাচ্ছে বলে আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল। তিনি অভিযোগ করেছেন পুলিসের নির্দেশে চলছে প্রশাসন। রাজ্যে পুলিস রাজ চলছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। এমনকী রাজ্যের পুলিস কর্তাদের সম্পত্তি নিয়েও প্রশ্ন তুলেছিলে তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+