সারপ্রাইজ ভিজিট ক্রেতা সুরক্ষা মন্ত্রীর, নিজের কানে শুনলেন রেশন মালিকদের কুকীর্তির কথা
বৃহস্পতিবার রেশন দোকানে দোকানে সারপ্রাইজ ভিজিট রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডের।
আমজনতাকে সঠিক পরিমাণে বিভিন্ন পণ্যদ্রব্য দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার রেশন দোকানে দোকানে সারপ্রাইজ ভিজিট করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে।

কলকাতার একাধিক জায়গা থেকে দীর্ঘ দিনের অভিযোগ ছিল রেশন দোকানগুলো থেকে মানুষ সঠিক পরিমাণে পণ্য পাচ্ছে না। নির্ধারিত ওজনের কম পরিমাণ দেওয়া হচ্ছে তাদের।
এই অভিযোগে সত্যতা যাচাই করতে কলকাতার রেশন দোকান গুলোতে স্বশরীরে হাজির হয়ে সারপ্রাইজ দিনেল সাধন বাবু। এদিন কলকাতা পুরসভার ৩১ নম্বর ওয়ার্ড সহ একাধিক ওয়ার্দের রেশন দোকানে গিয়ে হাজির হন তিনি। ক্রেতারা নানা রকম অভিযোগও শোনেন।
এদিন খাদ্য দপ্তরের প্রতিনিধিদের নিয়ে পরিদর্শনে গেলেও তিনি কিন্তু দোকানের ভেতরে ঢোকেনি। তিনি জানান, বাইরে বসে থাকব। সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেন তিনি। তবে দোকানের ভেতর আধিকারিকরা গিয়ে জিনিসপত্র খতিয়ে দেখেন। ওজন মাপার যন্ত্র থেকে শুরু করে মালপত্রের কোয়ালিটি ঠিক আছে কিনা দেখেন একাধিক দোকানে। রাজ্যের যে কোনো দোকানে যেকোনো সময় ভিজিট করবেন তিনি মানুষকে আশ্বস্থ করেন।












Click it and Unblock the Notifications