বাংলার দাপুটে মন্ত্রীর ছেলের বিরুদ্ধে ৫ লাখ টাকা কাটমানির অভিযোগ! ভাঙড় ফের সরগরম
বাংলার রাজনীতি এই মুহূর্তে সরগরম কাটমানি ইস্যুতে । আর বিভিন্ন এলাকায় , বহু তৃণমূল নেতানেত্রীর বিরুদ্ধে ক্রমাগত উঠছে কাটমানি নেওয়ার অভিযোগ।
বাংলার রাজনীতি এই মুহূর্তে সরগরম কাটমানি ইস্যুতে । আর বিভিন্ন এলাকায় , বহু তৃণমূল নেতানেত্রীর বিরুদ্ধে ক্রমাগত উঠছে কাটমানি নেওয়ার অভিযোগ। আর এবার ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী রেজ্জাক মোল্লার ছেলে বিরুদ্ধে ৫ লাখ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। এই মর্মে কেএলসি থানায় দায়ের করা হয়েছে অভিযোগ।

মন্ত্রীর ছেলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ ঘিরে খবর যেমন প্রাসঙ্গিক,তেমনই ভাঙড়ের মাটিতে এই অভিযোগ ঘিরে অন্য এক রাজনৈতিক সমীকরণের গন্ধও উঠে আসছে। মূলত , রেজ্জাক পুত্রের বিরুদ্ধে যাঁরা কাটমানির অভিযোগ এনেছেন,তাঁরা আরাবুল ইসলাম ঘনিষ্ঠ নেতা মনিরুল মোল্লা ও লালবাবু মোল্লা। এলাকায় দীর্ঘদিন ধরে তৃণমূলের দাপুটে নেতা হিসাবে আরাবুলের পরিচিতি রয়েছে। এককালে রেজ্জাক মোল্লা বনাম আরাবুল ইসলামের রাজনীতি ঘিরে তপ্ত হয়ে উঠেছিল ভাঙড় এলাকা। বাম রাজনীতি ছেড়ে আসা রেজ্জাককে এলাকায় তৃণমূলের নেতৃত্বে মানতে নারাজ ছিলেন আরাবুল। এই ঘটনার পর এবার রেজ্জাকের ছেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরলেন আরাবুল ইসলাম ঘনিষ্ঠ নেতারা।
অভিযোগ রয়েছে জমি বিবাদের জেরে। জমির হিয়ারিং ও হিমঘর তৈরির নাম করে রেজ্জাক পুত্র মোস্তাক ৫ লাখ টাকা নেন বলে অভিযোগ। পরে এই ৫ লাখা টাকা নেওয়ার বদলে কোনও কাজ হয়নি বলে দাবি অভিযোগকারীদের। পাশাপাশি, চাকরি পাইয়ে দেওয়ার নাম করেও মোস্তাক প্রতারণা করেছেন বলে অভিযোগ। অভিযোগ ঘিরে তদন্তে নেমেছে পুলিশ।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications