রাজারহাট-গোপালপুর আসনে ছাপ্পা, পূর্ণেন্দু বসুকে গ্রেফতার ও পুনর্নির্বাচনের আর্জি বিজেপির

কলকাতা, ২৫ এপ্রিল : রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রে ভোট বাতিলের আর্জি জানিয়ে নির্বাচন কমিশনে সরব হল বিজেপি নেতৃত্ব। একইসঙ্গে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী পূর্ণেন্দু বসুকে গ্রেফতারের আর্জিও জানিয়েছে তাঁরা।

মহিলাকে মারধরে জড়ালেন রূপা, হাওড়ায় রিগিংয়ের অভিযোগ বিজেপির

বীরভূমে 'গুড়-বাতাসা'-র স্মৃতি উসকে কামারহাটিতে বিলি 'গ্লুকোজ জল'

এদিন এই বিধানসভা কেন্দ্রের কেষ্টপুর শান্তিময়নগর প্রাথমিক স্কুলে ভোটকেন্দ্রের একেবারে ভিতরে ঢুকে পড়েন পূর্ণেন্দুবাবু। সংবাদমাধ্যমের ক্যামেরায় সেই ছবি ধরাও পড়ে। অভিযোগ, সেখানে পূর্ণেন্দু বসুর উপস্থিতিতেই ছাপ্পা ভোট দেন তাঁর অনুগামীরা।

রাজারহাট-গোপালপুরে পুনর্নির্বাচনের আর্জি বিজেপির

এই ঘটনা প্রকাশ্য়ে আসতেই আসরে নামে বিজেপি। তাঁরা জানায়, ওই কেন্দ্র সহ সমস্ত রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রে ভোট বাতিল করতে হবে। একইসঙ্গে পূর্ণেন্দু বসুকে গ্রেফতার করে ভোট করতে হবে বলেও কমিশনে দাবি জানিয়েছে বিজেপি।

দমদম : হামলায় রক্তাক্ত বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য, অভিযুক্ত তৃণমূল

এরাজ্যে জেলে থেকে ভোট লড়ে এর আগে কারা জিতেছেন? জেনে নিন

এই অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যেই জেলাশাসকের রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটাও জানতে চাওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+