বিজেপিকে রাবণের সঙ্গে তুলনা, রাজ্যপাল ধনখড়ের সমালোচনায় পার্থ চট্টোপাধ্যায়
বিজেপিকে রাবণের সঙ্গে তুলনা, রাজ্যপালের সমালোচনায় পার্থ চট্টোপাধ্যায়
রাজ্যপাল জগদীর ধনখড়কে জবাব দিলেন পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে যেতে বাধা দেওয়ায় রাজ্যপাল বলেছিলেন দিনটি রাজ্যের পক্ষে অন্ধকারতম। পাল্টা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, অন্ধকার দিন সম্পর্কে ধারনা নেই রাজ্যপালের।
|
'অভিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিলিট দেওয়ার সিদ্ধান্তে যুক্ত থাকতে পেরে তিনি গর্বিত'
রাজ্যপাল বলেছেন নোবেল জয়ীকে ডিলিট দেওয়ার সিদ্ধান্তে যুক্ত থাকতে পেরে তিনি গর্বিত। একইসঙ্গে তিনি বলেন, মঙ্গলবার যাঁরা বিক্ষোভ দেখিয়েছে, তাঁরা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নয়।

যাদবপুরের সিন্ডিকেট বৈঠক ঠিক হয়নি, বলেছিলেন রাজ্যপাল
পার্থ চট্টোপাধ্যায় এদিন উল্লেখ করেন, এই রাজ্যপালই বলেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক ঠিক হয়নি।

মুখ্যমন্ত্রীকে আক্রমণ করায় রাজ্যপালকে কটাক্ষ
তৃণমূল মহাসচিব পথা শিক্ষামন্ত্রী রাজ্যপালের অবস্থান নিয়েই কটাক্ষ করেন। পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন, আবার একসঙ্গে চাও খেতে চান। প্রসঙ্গত সেপ্টেম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাই হোক কিংবা পরের মাসে কলকাতা কার্নিভালে আলাদা বসতে দেওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন রাজ্যপাল। আবার পরেই মুখ্যমন্ত্রী বাড়িতে ভাইফোঁটায় হাজির থাকতে চেয়ে উৎসাহ প্রকাশ করেছিলেন রাজ্যপাল।

রাবণের দশ মাথার মতো বিজেপির অনেক মুখ
রাজ্যপালের সমালোচনা প্রসঙ্গে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের মুখে উঠে আসে অভিজিত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপির মন্তব্য। প্রসঙ্গত নোবেল পাওয়ার পর বিজেপি তরফে বলা হয়েছিল বিদেশি বউ থাকলেই নোবেল পাওয়া যায়। এখন অভিজিত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উচ্ছ্বসিত বিজেপি। এই কথা বলতে গিয়েই রাবণের দশ মাথার সঙ্গে বিজেপির অনেক মুখের তুলনা টেনেছেন শিক্ষামন্ত্রী।

সিপিএমকে আক্রমণ
এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আক্রমণের লক্ষ্য ছিল সিপিএমও। শিক্ষামন্ত্রী বিবেকানন্দ এবং নেতাজিকে নিয়ে বামেদের পুরনো মূল্যায়নের সমালোচনা করেন এদিন।












Click it and Unblock the Notifications