অনুব্রতর গড়ে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে মন্তব্য মন্ত্রীর, চাপ বাড়ছে শাসক দলে

অনুব্রতর গড়ে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী, একুশের আগে চাপ বাড়ছে শাসক দলে

একুশের ভোটের আগে শাসক দলে প্রকট হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্ব। এই নিয়ে প্রকাশ্যেই মুখ খুলতে শুরু করেছেন শাসক দলের নেতা-মন্ত্রীরা। অনুব্রতর গড়ে ফের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে সরব হলেন রাজ্যের মৎস্যমন্ত্রী। চন্দ্রনাথ সিংহ এদিন নানুরের সভায় প্রকাশ্যে দলের গোষ্ঠিদ্বন্দ্ব নিয়ে সরব হয়েছেন। তিনি অভিযোগ করেছেন সামনে একে অপরের জন্য হাত তালি দিয়ে পরে একের অপরের দুর্নাম করছি।

অনুব্রতর গড়ে গোষ্ঠিদ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে মন্তব্য মন্ত্রীর, চাপ বাড়ছে শাসক দলে

গতকাল আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার হুগলি জেলাসভাপতি দিলীপ যাদবের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন জেলা সভাপতি তাঁকে না জানিয়েই তাঁর এলাকায় সভা করছেন।এতে ভুল বার্তা যাচ্ছে দলের নীচু তলার কর্মীদের মধ্যে। অপরূপার আগে জেলা সভাপতির বিরুদ্ধে সরব হয়েছিলেন বেচারাম মান্নাও।

অনুব্রতর গড়ে হঠাৎ করে মৎস্যমন্ত্রী গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এই মন্তব্য নিজে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। শাসক দলের অন্দরে যে গোষ্ঠিদ্বন্দ্ব ক্রমশ প্রকট হচ্ছে তা এই মন্তব্য থেকেই প্রকাশ্যে এসেছে। এর আগে কোচবিহার এবং আলিপুরদুয়ারেও জেলা কমিিটর অন্তরে নেতাদের মধ্যে প্রবল দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। একাধিক নেতা পদ ছেড়েছেন ভোটের আগে। এই নিয়ে চাপ বাড়ছে শাসক দলের অন্দরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+