আলিপুরদুয়ারে শ্যুটআউট! ভাইকে বাঁচাতে গিয়ে খুন তৃণমূলকর্মী

আলিপুরদুয়ারের তপসিখাতায় শ্যুটআউট। গুলিতে খুন তৃণমূলকর্মী তুষার বর্মণ।

আলিপুরদুয়ারের তপসিখাতায় শ্যুটআউট। গুলিতে খুন তৃণমূলকর্মী তুষার বর্মণ। ভাইকে মারধরের খবর পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার তুষার। অভিযোগ তৃণমূলেরই উপপ্রধান শম্ভু রায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলি লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তুষারের। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আলিপুরদুয়ারে শ্যুটআউট! ভাইকে বাঁচাতে গিয়ে খুন তৃণমূলকর্মী

সূত্রের খবর অনুযায়ী, কালজানি নদীর অবৈধ বালি কারবার নিয়ে তৃণমূলের পরোরপার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শম্ভু রায়ের সঙ্গে গণ্ডগোল তৃণমূলে সদস্য, সিভিক ভলান্টিয়ার তুষার বর্মণের। মঙ্গলবার সন্ধের পর এই গণ্ডগোল চরম আকার নেয়। ভাইকে মারধর করার খবর পেয়ে বাড়ি থেকে বের হন তুষার। এরপর ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ শুরু করতেই তুষার বর্মণের মাথায় গুলি চালিয়ে দেয় উপপ্রধান শম্ভু রায়, অভিযোগ এমনটাই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তুষারের।

ঘটনার পরেই উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। মৃতদেহ আটকে রেখে, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+