এবার অর্জুনের হাত ধরে ভাটপাড়া পুরসভাতেও ফুটল পদ্ম! আরও ১২ কাউন্সিলর বিজেপিতে
ফের অনাস্থার মুখে পড়তে চলেছে ভাটপাড়া পুরসঙা। এদিন আট তৃণমূল কাউন্সিলর বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। মাস দেড়েক আগে অনাস্থাভোটে পরাজিত হয়ে চেয়ারম্যানের পদ গিয়েছিল অর্জুন সিং-এর।
ফের অনাস্থার মুখে পড়তে চলেছে ভাটপাড়া পুরসভা। এদিন নতুন করে আট তৃণমূল কাউন্সিলর বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। মাস দেড়েক আগে অনাস্থা ভোটে পরাজিত হয়ে চেয়ারম্যানের পদ গিয়েছিল অর্জুন সিং-এর। লোকসভা ভোটের আগে ২২-১১ ভোটে হার হয়েছিল তাঁর। এবার ১২ কাউন্সিলর যোগ দেওয়ার বিজেপির আসন সংখ্যা ২৩-তে গিয়ে দাঁড়াল।

ভাটপাড়ায় বর্তমান অবস্থা
ভাটপাড়া পুরসভায় কাউন্সিলর থাকার কথা ৩৫ জন। কিন্তু একজনের মৃত্যু হওয়ায় বর্তমানে সেই সংখ্যা ৩৪। যার মধ্যে ৩৩ জন তৃণমূলের। মাস দেড়েক আগে অনাস্থা ভোটে
১১ জন কাউন্সিলর ছিলেন অর্জুন সিং-এর সঙ্গে। বাকি ২২ জন ছিলেন তৃণমূলের উপপ্রধানের সঙ্গে। মঙ্গলবার ১২ জন যোগ দিয়েছেন বিজেপিতে।

ভাটপাড়া কার্যত বিজেপির দখলে
কিন্তু লোকসভা ভোটে বিজেপির পালে হাওয়া লাগতেই উত্তর ২৪ পরগনা জুড়েই তৃণমূলের দখলে থাকা পুরসভাগুলির টালমাটাল অবস্থা। ইতিমধ্যেই ভাটপাড়ার পার্শ্ববর্তী কাঁচড়াপাড়া, নৈহাটি ও হালিসহরের বেশিরভাগ তৃণমূল কাউন্সিলর দিল্লিতে, বিজেপিতে যোগ দিতে। তার আগেই অবশ্য ভাটপাড়া কার্যত বিজেপির দখলে
চলে এল।

অর্জুন সিং-এর অভিযোগ
ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-এর অভিযোগ ভাটপাড়ায় উন্নয়নমূলক কাজ বন্ধ রয়েছে। পুরসভা বিজেপির দখলে আসলে সেই কাজ আবারও শুরু হবে।
দেড় মাস আগে আস্থা ভোটে প্রকাশ্যে, হাত তুলে কাউন্সিলরদের ভোট দানে আপত্তি ছিল অর্জুন সিং-এর। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, আস্থাভোট হাত তুলে হতে পারে না।
তাঁর দাবি, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশও রয়েছে। সরকারের বিরুদ্ধে পুলিশকে দিয়ে জোর করে আইন ভেঙে ভোট করানোর অভিযোগ
করেছিলেন তিনি।
অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পরেই ভাটপাড়ায় টানাপোড়েনের শুরু। তাঁকে পদচ্যুত করতে তৃণমূলের তরফে অনাস্থা আনা হয়।












Click it and Unblock the Notifications