বিজেপিকে মাত দিল তৃণমূল কংগ্রেস, দিলীপের গড়ে পঞ্চায়েত সমিতিতে থাবা বসালেন মমতা

২০২১ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে মাত দিল তৃণমূল কংগ্রেস। শুধু গেরুয়া শিবিরে ভাঙন ধরিয়েই ক্ষান্ত থাকল না তৃণমূল, এই দলবলদলের সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সমিতির দখলও করল তারা।

২০২১ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে মাত দিল তৃণমূল কংগ্রেস। শুধু গেরুয়া শিবিরে ভাঙন ধরিয়েই ক্ষান্ত থাকল না ঘাসফুল শিবির, এই দলবলদলের সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সমিতির দখলও করল তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অবশেষে থাবা বসাতে সক্ষম হল দিলীপ ঘোষের গড়ে। কেশিয়ারি পঞ্চাযেত সমিতিতে সংখ্যাগরিষ্ঠকা পেল তৃণমূল।

বিজেপিকে ভাঙিয়ে তৃণমূল শক্তিধর কেশিয়াড়িতে

বিজেপিকে ভাঙিয়ে তৃণমূল শক্তিধর কেশিয়াড়িতে

দিলীপ ঘোষের নির্বাচনী ক্ষেত্র মেদিনীপুরের অন্তর্গত এই কেশিয়াড়ি। এখানেই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন আটকে ছিল অদ্ভুত জটিলতায়। তা গড়িয়েছিল আদালত পর্যন্ত। তারপর আদালত নির্দেশ দিলেও কোনও পক্ষ বোর্ড গঠন করতে পারেনি। অবশেষে বিজেপিকে ভাঙিয়ে তৃণমূল শক্তিধর প্রতিপক্ষ হয়ে উঠল।

কেশিয়ারি পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের

কেশিয়ারি পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের

বিজেপি শিবিরে বড়সড় ভাঙন ধরিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দুই পঞ্চায়েত সমিতি সদস্য। তাদের যোগদানে তৃণমূল ২৫ আসনের কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতিতে বেড়ে হল ১৪। আর বিজেপি কমে হল ১১। সোমবার মেদিনীপুরের ফেডারেশন হলে বিজেপির সংযোজন অর্জুন দাসের নেতৃত্বে দুই পঞ্চায়েত সমিতি সদস্য-সহ শতাধিক কর্মী যোগদান করেন তৃণমূলে।

কেশিয়াড়িতে বোর্ড গড়বে তৃণমূল

কেশিয়াড়িতে বোর্ড গড়বে তৃণমূল

এখানে উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের পর দু-বছর কেটে গেলেও এই কেশিয়াড়িতে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়নি। তৃণমূল ও বিজেপির টানাপোড়েন বোর্ড গঠন আদালতের হাতে চলে গিয়েছিল। তৃণমূলের দাবি, তাঁরাই এবার বোর্ড গড়বেন। বিজেপির আর কোনও সুযোগ নেই। কেননা বিজেপিকে পিছনে ফেলে এই পঞ্চায়েত সমিতিতে শক্তি বাড়িয়ে নিয়েছে তৃণমূল

কেশিয়াড়িতে বিজেপি ফাঁকা করার হুঁশিয়ারি অজিতের

কেশিয়াড়িতে বিজেপি ফাঁকা করার হুঁশিয়ারি অজিতের

বিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, আমাদের সঙ্গে বিজেপির বহু নেতা-কর্মী, জনপ্রতিনিধি যোগাযোগ করছেন। ধীরে ধারে তাঁরা প্রত্যেকেই যোগদান করবেন তৃণমূল কংগ্রেসে। বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে, গোটা কেশিয়াড়িতে বিজেপি ফাঁকা হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+