তৃণমূলকে ফের থাবা মুকুলের! সুনীলের যোগদানে আরও এক পুরসভার দখল বিজেপির
তৃণমূল কংগ্রেস ছেড়ে নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলের কাছে বড় আঘাত হয়ে দেখা দিল। ১২ জন কাউন্সিলরও বিজেপিতে যোগদান করায় গারুলিয়া পুরসভাও হাতছাড়া হতে চলেছে তৃণমূলের।
তৃণমূল কংগ্রেস ছেড়ে নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলের কাছে বড় আঘাত হয়ে দেখা দিল। সোমবার তাঁর সঙ্গে মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়র হাত ধরে বিজেপিতে যোগ দেন গারুলিয়া পুরসভার ১২ জন তৃণমূল কাউন্সিলরও। এর ফলে এই পুরসভাও হাতছাড়া হতে চলেছে তৃণমূলের।

অর্জুন সিংয়ের পথে সুনীল
অর্জুন সিং বিজেপিতে যোগদানের পর ভাটপাড়া পুরসভা হাতছাড়া হয় তৃণমূলের। প্রথমবার অর্জুন সিং আস্থাভোটে হারলেও লোকসভা ভোটে বারাকপুর থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর কাউন্সিলরদের যোগদান করিয়ে তিনি ভাটপাড়া পুরসভার দখল নিয়ে নেন। একইভাবে গারুলিয়া পুরসভায় চেয়ারম্যান তথা নোয়াপাড়া বিধায়ক সুনীল সিংয়ের যোগদানেও তৃণমূল একই ক্ষতির সম্মুখীন হচ্ছে।

সুনীলের সঙ্গে ১২ কাউন্সিলরের পা বিজেপিতে
সুনীল সিং যে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন ১২ জন কাউন্সিলরকে নিয়ে। সুনীল সিং যেমন একেধারে নোয়াপাড়ার বিধায়ক, তেমনই তিনি গারুলিয়া পুরসভার চেয়ারম্যান। তাঁর দলত্যাগের সঙ্গে সঙ্গে ১২ জন কাউন্সিলরের বিজেপিতে যোগদানে গারুলিয়া পুরসভাও তৃণমূলের হাতছাড়া হতে চলেছে।

লোকসভা ভোটের আগে থেকেই জল্পনা
অর্জুন সিংয়ের শ্যালক তথা নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। তাঁর দল ছাড়া নিয়ে জল্পনা চলছিল সেই লোকসভার আগে থেকেই। লোকসভা ভোটের পর শুভ্রাংশু রায়ের সঙ্গে তাঁরও বিজেপিতে যোগ দেওয়া নিয়ে চর্চা শুরু হয়েছিল। সেদিন তিনি যোগ দেননি। উল্টে তৃণমূল কংগ্রেসের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। সেই তিনি এবার বিজেপিতে যোগ দিলেন। দ্বিতীয় দফায় মুকুল রায়ের হাত ধরে তিনি বিজেপিতে এলেন। তাঁর বিজেপিতে যোগদানে আরও একটি পুরসভা তৃণমূলের হাত থেকে বেরিয়ে গেল।

‘সবকা সাথ সবকা বিকাশে’র সঙ্গে
রবিবারই গারুলিয়া পুরসভার ১২ জন কাউন্সিলর নিয়ে দিল্লিতে পৌঁছন বিধায়ক তথা পুর-চেয়ারম্যান সুনীল সিং। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীল সিং জানান, পশ্চিমবঙ্গের মানুষ এখন ‘সবকা সাথ সবকা বিকাশে'র সঙ্গে রয়েছে। তারপরই তিনি এবং ১২ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেন।












Click it and Unblock the Notifications