'বারমুডা পরুন', দলনেত্রীর অপমানের বদলা নিতে দিলীপের নামে এফআইআর তৃণমূল ব্লক সভাপতির

'বারমুডা পরুন', দলনেত্রীর অপমানের বদলা নিতে দিলীপের নামে এফআইআর তৃণমূল ব্লক সভাপতির

বারমুডা পরে সভা করুন মমতা। ভোটের প্রচারে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যেই কদর্য ভাষায় নিশানা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই মন্তব্যের কারণেই দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআই আর করলেন তৃণমূল কংগ্রেস নেতা। পুরুলিয়ার বোরো থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

মমতাকে নিশানা দিলীপের

মমতাকে নিশানা দিলীপের

ভোটের প্রচারে একের পর এক সভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রীকে কদর্য ভাষায় নিশানা করেছিলেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যােয়র পায়ে চোট পাওয়ার পর থেকে হুইল চেয়ারে বসে একের পর এক সভা করেছেন তিনি। সেখানে মঞ্চে হুইল চেয়ারে বসে একটি পা সামনে ছোট টুলে রেেখ বক্তব্য রাখতেন তিনি। তাই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি কদর্য ভাষায় নিশানা করেছেন। তিনি বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী যেভাবে এক পা দেখিয়ে প্রচার করছেন তা শোভনীয় নয়। এর থেকে বারমুডা পরে সভা করতে পারতেন তিনি।

দিলীপের নামে এফআইআর

দিলীপের নামে এফআইআর

দলনেত্রীকে বারমুডা পরার কথা বলে যে কদর্য ভাষা দিলীপ ঘোষ আক্রমণ করেছেন তার প্রতিবাদ জানিয়ে এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষের নামে পুরুলিয়ার বোরো থানায় মামলা দায়ের করা হয়েছে। পুরুলিয়ার মানবাজারের ২ নম্বর ব্লকের সভাপতি এই মামলা দায়ের করেছেন। দিলীপের সেই বক্তব্যের ভিডিও প্রমাণ হিসেবে পেশ করা হয়েছে থানায়।

জঙ্গলমহলে বিপুল জয় তৃণমূলের

জঙ্গলমহলে বিপুল জয় তৃণমূলের

একুশের ভোটে এবার বিজেপির সব হিসেব উল্টে দিয়েছে তৃণমূল কংগ্রেস। একের পর এক আসন তৃণমূলের দখলে গিয়েছে। জঙ্গলমহলের মানুষ দুহাত খুলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। দলনেত্রীর উপর এই ধরনের কদর্য ভাষায় আক্রমণ জঙ্গলমহলের মানুষ মেনে নিতে পারেনি। সেকারণেই তাঁরা মুখ ফিরিয়েছেন বিজেপির কাছ থেকে এমনই দাবি করেছেন মানবাজার ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত কুমার মাহাত।

তৃণমূলের জয়

তৃণমূলের জয়

বিজেপি নেতাদের একের পর এক বিতর্কিত মন্তব্যই তাঁদের বাংলার মানুষের থেকে দূরে সরিেয় দিয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যেয়। সেকারণে যে লোকসভা কেন্দ্রগুলিতে বিজেপি ভাল ফল করেছিল সেগুলি পর্যন্ত হাতছাড়া হয়েছে তাঁদের। সেখানে বিধানসভা এলাকাগুলিতে জয় পেয়েছে তৃণমূস কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+