সারদায় কেন গ্রেফতার নন শুভেন্দু! বিজেপি নেতার গড়েই বিক্ষোভের ডাক তৃণমূলের
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর চাপ বাড়তে পথে নামছে তৃণমূল! গত ২৪ ঘন্টা আগেই বিস্ফোরক দাবি করেন সারদা-কর্তা সুদীপ্ত সেন। তিনি বলেন, জমি সংক্রান্ত বিষয়ে শুভেন্দু অধিকারীকে টাকা দিয়েছেন। এমনকি ব্ল্যাকমেল করতেন বলেও মার
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর চাপ বাড়তে পথে নামছে তৃণমূল! গত ২৪ ঘন্টা আগেই বিস্ফোরক দাবি করেন সারদা-কর্তা সুদীপ্ত সেন। তিনি বলেন, জমি সংক্রান্ত বিষয়ে শুভেন্দু অধিকারীকে টাকা দিয়েছেন। এমনকি ব্ল্যাকমেল করতেন বলেও মারাত্মক দাবি সুদীপ্ত সেনের।
আর এরপরেই সরগরম রাজ্য-রাজনীতি। সুদীপ্ত সেনের এহেন মন্তব্যের পরেই বিরোধী দলনেতাকে কেন গ্রেফতার করা হবে না তা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। এমনকি রাজ্যপাল শুভেন্দুকে বাঁচানোর চেষ্টা করছে বলেও অভিযোগ শাসকের।

এবার পথে নামছে তৃণমূল
আর এই অবস্থায় এবার পথে নামছে তৃণমূল। সারদা-কাণ্ডে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে লাগাতার আন্দোলনের ডাক। তবে আগামীকাল সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাবেন তৃণমূল এবং তৃণমূল যুব সংগঠন। এমনটাই জানানো হয়েছে শাসকদলের তরফে। আজ শনিবার এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল ঘোষ। তাঁর দাবি, সিবিআই নিরপেক্ষ ভাবে কাজ করছে না। সুদীপ্ত সেন নিজে শুভেন্দু অধিকারীকে টাকা দেওয়ার কথা জানিয়েছেন। এরপরেও কেন তাঁকে হেফাজতে নিয়ে জেরা করা হবে না প্রশ্ন প্রাক্তন তৃণমূল সাংসদের।

সোমবার বিক্ষোভের ডাক
আর এই দাবি সোমবার বিক্ষোভের ডাক। সল্টলেক সিবিআই দফতর তো বটেই, খোদ শুভেন্দু গড় বলে পরিচিত হলদিয়া, কাঁথিতেও তৃণমূলের তরফে বিক্ষোভ দেখানো হবে। যেখানে একাধিক শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার কথা বলা হয়েছে। যেমন সল্টলেক সিবিআই দফতরে সোমবার দুপুর তিনটে থেকে বিক্ষোভ দেখানো হবে। যেখানে বাবুল সুপ্রিয়, কুণাল ঘোষ, সায়নী সহ একাধিক শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ফলে এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা সিবিআই-য়ের তরফে করা হয়েছে।

শুভেন্দু গড়েও বিক্ষোভ
শুধু সল্টলেকেই নয়, খোদ শুভেন্দু গড়েও বিজেপি নেতা'র গ্রেফতারের দাবিতে লাগাতার বিক্ষোভ-আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। বিক্ষোভ হবে হলদিয়া এবং কাঁথিতেও। সেখানেও দলের তরফে রাজীব বন্দ্যোপাধ্যায়, মানশ ভুঁইয়ারা উপস্থিত থাকবেন। এমনকি খোদ কাঁথিতে বিক্ষোভে উপস্থিত থাকবেন অখিল গিরি। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কুণাল বলেন, আইন সবার জন্যে সমান। তাহলে কেন শুভেন্দু অধিকারী বিজেপির ছত্রছায়াতে থেকে পার পেয়ে যাবেন।

শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা
অন্যদিকে শাসকদলের এহেন কর্মসূচি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপি'র দাবি, সবটাই তো আদালতের নির্দেশে হচ্ছে। কেন আদালতে যাচ্ছেন না। সিবিআই দফতরের সামনে বিক্ষোভ করলেই যে সব হয়ে যাবে তা নয়। পাশাপাশি সুজন চক্রবর্তী শুধু শুভেন্দুকেই নয়, একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেরার দাবি জানিয়েছেন। এই বামনেতার মতে, কুণাল ঘোষই বলেছিলেন একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সারদায় সবথেকে সুবিধা পেয়েছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications