দলেই বিভীষণ কারা! নেতাদের নারকো টেস্টের দাবি মালদহের তৃণমূল সাধারণ সম্পাদকের

দলেই বিভীষণ কারা! নেতাদের নারকো টেস্টের দাবি মালদহের তৃণমূল সাধারণ সম্পাদকের

একুশের ভোট যত এগিয়ে আসছে তত বিদ্রোহ বাড়ছে শাসক দলের অন্দরে। এবার মালদহে মাথা চারা দিয়েছে দ্বন্দ্ব। মালদহ তৃণমূল জেলা সম্পাদক কার্তিক ঘোষ দলের অন্দরে ষড়যন্ত্র করছেন এক শ্রেণির নেতা এমনই অভিযোগ করেছেন। একুশের ভোটের আগে এই নেতাদের ষড়যন্ত্র ফাঁস করতে নারকো টেস্ট করানোর দাবি তুলেছেন তিনি।

শাসক দলে অন্তর্দ্বন্দ্ব

শাসক দলে অন্তর্দ্বন্দ্ব

একুশের ভোটের আগে শাসক দলে বিদ্রোহ বাড়ছে জেলায় জেলায়। এই নিয়ে এবার মালদহে সরব হয়েছেন তৃণমূল জেলা সম্পাদক কার্তিক ঘোষ। তিনি অভিযোগ করেছেন শাসক দলের মিটিং-মিছিলে লোক হচ্ছে ঠিকই কিন্তু ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটছে না। এর শাসক দলের এক শ্রেণির নেতাকে দায়ী করেছেন তিনি। এক শ্রেণির নেতা তলে তলে ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন তিনি।

নারকো টেস্টের দাবি

নারকো টেস্টের দাবি

একুশের ভোটের আগে দলের অন্দরে থাকা এই ষড়যন্ত্রীদের অবিলম্বে চিহ্নিত করা উচিত বলে মন্তব্য করেছেন কার্তিক ঘোষ। সেকারণে দলের নেতাদের নারকো টেস্টের দাবি জানিয়েছেন তিনি। তাতে অনায়াসেই সত্যিটা বেরিয়ে আসবে। কারা দলের ভাল চান এবং কারা তলে তলে ক্ষতি করছেন সেটা প্রকাশ্যে এসে পড়বে বলে দাবি করেছেন তিনি।

মৌসমের হুঁশিয়ারি

মৌসমের হুঁশিয়ারি

মালদহ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসম বেনজির নূরও এই নিয়ে সরব হয়েছেন। তিনি সম্প্রতি একটি সভায় বলেছেন কারা দলের ক্ষতি করার চেষ্টা করছেন তাঁদের উপর নজর রাখছে দল। যাঁরা বিরোধিতা করছে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিিন।

কটাক্ষ বিজেপি

কটাক্ষ বিজেপি

এদিকে একের পর অন্তর্দ্বন্দ্ব এবং কোন্দর প্রকাশ্যে এসে পড়ায় বিজেপির পথ সুগম হয়েছে। মালদহে এই ঘটনা জানার পর জেলা বিজেপি নেতৃত্ব কটাক্ষ করে বলেছেন শাসক দলের নেতা নেত্রীরাই নিজেদের বিশ্বাস করেন না এমনই পরিস্থিতি। প্রসঙ্গত উল্লেখ্য মুকুল রায়ের বিজেপিতে যোগ দানের পর গত লোকসভা ভোটে একাধিক শাসক দলের নেতা মন্ত্রী বিজেপিতে যোগ দিয়েছেন। সৌমিত্র খাঁ, অনুপম হাজরা, সব্যসাচী দত্ত, শোভন চট্টোপাধ্যায় সহ একাধিক প্রথম সারির তৃণমূল কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+