Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'নির্বাচিত রাজ্য সরকারগুলিকে ফেলতে বিল আনছে কেন্দ্র', অভিষেকের নেতৃত্বে মোদী সরকারের সমালোচনায় ডেরেক-মহুয়ারা

নির্বাচিত রাজ্য সরকারকে ফেলতে চক্রান্ত করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সাংসদরা অভিযোগ করেছেন যে, নতুন বিল এনে কেন্দ্রীয় সরকার সিবিআই এবং ইডি-কে রাজ্য সরকারগুলিকে 'সরাসরি ক্ষমতাচ্যুত' করার সুযোগ করে দিচ্ছে।

কেন্দ্রের সরকার বুধবার সংসদে তিনটি বিল পেশ করার পরিকল্পনা করেছে। এই বিলগুলি অনুযায়ী, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, অথবা কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রী যদি ৩০ দিনের জন্য গুরুতর ফৌজদারি অভিযোগে গ্রেফতার হন, তাহলে তিনি বা তাঁরা পদ হারাবেন।

যদি উল্লিখিত ব্যক্তিদের মধ্যে কেউ একটানা ৩০ দিন হেফাজতে থাকেন এবং সেই অপরাধের জন্য ন্যূনতম পাঁচ বছরের কারাদণ্ডের বিধান থাকে, তাহলে ৩১তম দিনে তাঁরা পদচ্যুত হবেন। এই বিলগুলির মধ্যে রয়েছে দ্য গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরিজ (সংশোধনী) বিল ২০২৫; দ্য কনস্টিটিউশন (ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টিথ অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৫; এবং দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৫।

এই বিলগুলোর কড়া সমালোচনা করে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর করাতে ব্যর্থ হয়ে এখন কেন্দ্র সরকার রাজ্যের নির্বাচিত সরকারকে ফেলে দিতে চাইছে। বিরোধী নেতৃত্বকে টার্গেট করে গণতন্ত্রকে ক্ষতবিক্ষত করতে চাইছে। তাই বিজেপিকে একটাও ভোট দেওয়া মানে দেশের আত্মাকে বিক্রি করে দেওয়া।

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে অভিযোগ করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সরকারগুলিকে ক্ষমতাচ্যুত করার জন্য 'নতুন কৌশল' খুঁজছেন। এক্সে গোখলে লেখেন, "যখন ভোট-চুরি ধরা পড়ে যায়, মোদী-শাহ নতুন কৌশলের খোঁজ করেন। রাজ্য সরকারগুলিকে বিজেপির জন্য সিবিআই-ইডি দ্বারা সরাসরি ক্ষমতাচ্যুত করার জন্য আজ নতুন বিল আনা হচ্ছে।"

তৃণমূলের লোকসভার সাংসদ মহুয়া মৈত্র বলেছেন যে, এই বিল যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং বিচারব্যবস্থা উভয়কেই পাশ কাটিয়ে যাচ্ছে। এক্স প্ল্যাটফর্মে তিনি লেখেন, "বিরোধীদের পূর্বাভাস সত্যি হল - বিজেপি মাত্র ২৪০ জন সাংসদ নিয়ে সংবিধান পরিবর্তন করছে। নতুন বিল যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং বিচারব্যবস্থা উভয়কেই পাশ কাটিয়ে যাচ্ছে - কেন্দ্রীয় সরকার ইডি-সিবিআই ব্যবহার করে নির্বাচিত বিরোধী মুখ্যমন্ত্রীকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করতে পারবে এবং আদালতে দোষী প্রমাণিত না হওয়া সত্ত্বেও তাদের বরখাস্ত করতে পারবে।"

এক্স প্ল্যাটফর্মে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েন লেখেন, "রাতের আঁধারে, ২৩৯ আসনের দুর্বল মোদী জোটের আরও কৌশল, যখন তারা সংসদকে উপহাস করার নতুন উপায় খুঁজছে।" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় এই তিনটি বিলকে সংসদের একটি যৌথ কমিটির কাছে পাঠানোর প্রস্তাবও উত্থাপন করবেন বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+