মালদহে ইগোর লড়াই তৃণমূলের, মমতার নির্দেশ অমান্য! কৃষ্ণেন্দু কাঁচি চালালেন সংগঠনে

মালদহে ইগোর লড়াই তৃণমূলের, মমতার নির্দেশ অমান্য! কৃষ্ণেন্দু কাঁচি চালালেন সংগঠনে

লোকসভা নির্বাচনে জেলার দু'টি কেন্দ্রেই হার মানতে হয়েছে তৃণমূলকে। তারপরই ক্ষুব্ধ মমতা জেলার নেতা-কর্মীদের ভেদাভেদ ভউলে কাজ করার বার্তা দিয়ে গিয়েছিলেন। দলের জেলাস্তরের নেতাদের দায়িত্ব বণ্টন করে দিয়ে গিয়েছিলেন। তা সত্ত্বেও ঘোর অশান্তির বতাবরণ তৈরি হয়েছে মালদহ জেলাজুড়ে। মমতার ধমকেও কাজ হচ্ছে না।

যে যার মতে চলছেন তৃণমূল নেতারা

যে যার মতে চলছেন তৃণমূল নেতারা

মালদহে যে যার মতে চলছেন তৃণমূল নেতারা। হার থেকেও শিক্ষা নেননি কেউ। তাই লোকসভা ভোটের পর জেলায় তৃণমূলের সভাপতির দায়িত্ব পাওয়া মৌসম বেনজির নূরও পড়েছেন গভীর বিপাকে। তাঁকে ঘিরে্ই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন অপসারিত ব্লক সভাপতির অনুগামীরা।

সংগঠনের বিশেষ দায়িত্ব পেয়েই...

সংগঠনের বিশেষ দায়িত্ব পেয়েই...

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে সংগঠনের বিশেষ দায়িত্ব দিয়ে সামনের সারিতে তুলে এনেছিলেন। কিন্তু তিনি দলে দায়িত্ব পেয়েই ব্লক সভাপতি অমল কিস্কুকে সরিয়ে নিজের অনুগামী এক নেতাকে বসান। তাতেই বিপত্তি তৈরি হয়। অপসারিত ব্লক সভাপতির অনুগামীরা দরবার করেন জেলা সভাপতি মৌসমের কাছে।

ইগো ছাড়লেন না কোনও নেতা!

ইগো ছাড়লেন না কোনও নেতা!

মমতার বার্তা সত্ত্বেও ইগো ছাড়লেন না কোনও নেতা। পই পই করে বলে গিয়েছিলেন, কিন্তু কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর মতো নেতাও ইগো বজায় রেখে গোষ্ঠীদ্বন্দ্বে সায় দিলেন। ফলে তৃণমূলের সমস্যা সেই তিমিরেই রয়ে গেল। একাধিক গোষ্ঠীর কোন্দলময় রাজনীতি থেকে বেরিয়ে যেতে পারলেন না তিনি। তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েও গোষ্ঠীদ্বন্দ্ব থেকে নিস্তার পেলেন না মমতা।

হার থেকেও শিক্ষা নেয়নি তৃণমূল

হার থেকেও শিক্ষা নেয়নি তৃণমূল

প্রসঙ্গত উল্লেখ্য, এবার মালদহে দুটি লোকসভা কেন্দ্রেই হার মানতে হয় তৃণমূলকে। একটি দখল রাখে কংগ্রেস, অন্যটি ছিনিয়ে নেয় বিজেপি। তৃণমূল কংগ্রেসের হাত থাকে শূন্য। এই হারের জন্য নিজেদের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করেন মমতা। সেইমতো সবাইকে বার্তা দিয়ে যান একসঙ্গে কাজ করার। দায়িত্বও বণ্টন করে দেন তিনি।

মমতার রণনীতি ভেস্তে যাচ্ছে

মমতার রণনীতি ভেস্তে যাচ্ছে

এখন মালদহ জেলার ১২টি্ বিধানসভা কেন্দ্রকে পাখির চোখ করে এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো রণনীতি ঠিক করছেন। কিন্তু তাঁর দলের কুশীলবরা গোষ্ঠীবাজি চালিয়ে তাঁর যাবতীয় পরিকল্পনা ভেস্তে দিচ্ছেন। এবার কি তবে আরও কড়া হবেন মমতা, পুরসভা ভোটেই তাঁর প্রমাণ মিলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+