দলের নির্দেশ অমান্য করেই চলছে পুরসভার মনোনয়ন! কড়া ব্যবস্থার ইঙ্গিত তৃণমূলের
কিন্তু এখনও বহু জায়গাতেই ধরা পড়ছে প্রার্থী নিয়ে অসন্তোষের ছবি। কোথাও রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তো কোথাও প্রথম তালিকা মেনেই চলছে প্রচার। যা নিয়ে চরম অস্বস্তি তৃণমূল নেতৃত্ব। এই অবস্থায় মঙ্গলবারও পরিস্থিতি সামাল দেওয়া
প্রার্থী তালিকা প্রকাশের প্রায় কয়েক দিন কেটে গিয়েছে। কিন্তু এখনও বহু জায়গাতেই ধরা পড়ছে প্রার্থী নিয়ে অসন্তোষের ছবি। কোথাও রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তো কোথাও প্রথম তালিকা মেনেই চলছে প্রচার। যা নিয়ে চরম অস্বস্তি তৃণমূল নেতৃত্ব। এই অবস্থায় মঙ্গলবারও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন পার্থ চট্টোপাধ্যায়রা।

তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন রয়েছে এমন তালিকাই চূড়ান্ত। ফলে তাঁর অনুমোদিত প্রার্থীদেরই জয়যুক্ত করার আহ্বান জানান তৃণমূল মহাসচিব। কিন্তু তাতেও ক্ষোভ-বিক্ষোভ থামানো যাচ্ছে না।
জয়ের ব্যাপারে কাঁটা হতে পারে বলে আশঙ্কা
রাজ্য নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আজ বুধবারই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এই অবস্থায় অনেকেই তৃণমূলের প্রথম তালিকা মেনেই মনোনয়ন জমা দিচ্ছেন বলে অভিযোগ সামনে এসেছে। এমনকি কেউ আবার নির্দল হয়েও দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। যা একেবারে দল বিরোধী বলে মত তৃণমূলের একাংশের।
এমনকি এরাই মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীদের জয়ের ব্যাপারে কাঁটা হতে পারে বলে আশঙ্কা। এই অবস্থায় কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারে তৃণমূল।
দলের নেতৃত্বের তালিকাই চূড়ান্ত
ফিরহাদ হাকিম জানিয়েছেন, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দলের নেতৃত্বের তালিকাই চূড়ান্ত। কিন্তু এরপরেও মনোনয়ন কেউ জমা দিলে তা অবশ্যই দল বিরোধী। কলকাতার মেয়রের মতে, এখন অনেক বেশি দল শৃঙ্খলাপরায়ন। কখনও এই বিষয়টি সহ্য করা হবে না বলেও মন্তব্য ফিরহাদের। প্রয়োজনে দল সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি। কার্যত একই মত দলের আরও এক বর্ষীয়ান নেতার।
তাঁর মতে, অবিলম্বে এই ক্ষোভ-বিক্ষোভ বন্ধ হওয়া উচিৎ। না হলে দল কড়া ব্যবস্থা নেবে বলে দাবি তাঁর।
একপ্রস্ত ঝামেলাও হয়ে গিয়েছে।
আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভায় ভোট। আর সেই প্রার্থী তালিকা প্রকাশ ঘিরে কার্যত নজিরবিহীন বিক্ষোভ তৃণমূলে। শুধু তাই নয়, প্রকাশ্যে শাসকের গোষ্ঠী কোন্দলও। বিভ্রান্ত করে নাকি প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আর এই ঘটনার দায় গিয়ে পড়ে প্রশান্ত কিশোরের সংস্থার উপরেই। যদিও আইপ্যাক পুরো দায় ঝেড়ে ফেলে। আর এই প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে নাকি প্রশান্ত কিশোর মমতা বন্দ্যোপাধ্যায়ের একপ্রস্ত ঝামেলাও হয়ে গিয়েছে।
চিন্তার কারণ শাসকের কাছে
তবে এই মুহূর্তে তৃণমূল সুত্রে খবর, আজ মনোনয়ন জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার পর কোথায় কি অবস্থা তা দেখা হবে। আর এরপরেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে যাচ্ছে। তবে ডায়মন্ডহারবার সহ একাধিক জায়গাতে প্রথম তালিকা মেনে অনেকেই প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। এমনকি উত্তরপাড়া-কোতরঙ পুরসভাতেও অনেকেই নির্দল হয়ে দাঁড়িয়েছেন। যা চিন্তার কারণ শাসকের কাছে।












Click it and Unblock the Notifications