এবার মৃত ব্যক্তির কাছ থেকে জমি কিনছে তৃণমূল নেতারা! বিজেপি সাংসদের অভিযোগ ঘিরে চাঞ্চল্য
এবার মৃত ব্যক্তির কাছ থেকে জমি কিনছে তৃণমূল নেতারা! বিজেপি সাংসদের অভিযোগ ঘিরে চাঞ্চল্য
এবার মৃত ব্যক্তির কাছ থেকে জমি কিনছেন তৃণমূল নেতারা। উত্তর দিনাজপুরের তপনে দিঘির জমি দখল নিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। এব্যাপারে তিনি তপনের তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

দিঘির জমির জায়গায় নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল
সোশ্যাল মিডিয়ায় দিঘির জমি নিয়ে দুর্নীতির অভিযোগ করেছিলেন সাগির হোসেন নামে এক ব্যক্তি। সেখানে তিনি এক মহিলার মৃত্যুর শংসাপত্র পোস্ট করেন। আর তার কাছ থেকেই কিনা তৃণমূলের নেতারা জমি কিনেছেন বলে অভিযোগ।

বিপাকে শাসক শিবির়
কাগজপত্রে দেখা যাচ্ছে রেণুকা বসাক নামে এক মহিলার কাছ থেকে ১ জুন জমি কিনেছেন সইফুদ্দিন সরকার ও সমিত বসাক। কিন্তু অন্য একটি কাগজ থেকে দেখা যাচ্ছে ওই মহিলার মৃত্যু হয়েছে ১ এপ্রিল। জমির মালিকের মৃত্যুর পর তার নাম দিয়ে কীভাবে জমি রেজিস্ট্রি করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংসদ। যাকে ঘিরে বিপাকে পড়েছে শাসকদল। তদন্তের দাবি জানিয়ে তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।

১২ জুলাই একই অভিযোগ করেছিলেন সাংসদ
শুধু ১৯ জুলাইতেই নয়, এর আগে ১২ জুলাইও একই অভিযোগে সরব হয়েছিলেন বিজেপির বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। রাতারাতি জমি ১০ জন তৃণমূল নেতার নামে রেকর্ড হয়ে গেল তা নিয়ে প্রশ্ন তোলেন সাংসদ। অবৈধভাবে তপন দিঘির জমি হস্তান্তরের অভিযোগ তুলে আন্দোলনেও নামে বিজেপি।

দায় এড়িয়েছেন তপনের তৃণমূল বিধায়ক
স্থানীয়দের অভিযোগ এই অবৈধ হস্তান্তরের মধ্যে রয়েছেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বাচ্চু হাঁসদার এবং গৌতম দাসের ঘনিষ্ঠরা। যদিও মন্ত্রী জানিয়েছেন, জমি রেজিস্ট্রির বিষয়টি বিএলআরও ভাল বলতে পারবেন। এব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications