ভোট ঘোষণার পরে খুন তৃণমূল নেতা! কংগ্রেস-সিপিএম-এর দিকে আঙুল মুর্শিদাবাদ নেতৃত্বের

ভোটের আগে ডোমকলে তৃণমূল নেতা খুন। মৃত নেতার নাম আফতাব শেখ। তিনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন বলে জানা গিয়েছে।

ভোটের আগে ডোমকলে তৃণমূল নেতা খুন। মৃত নেতার নাম আফতাব শেখ। তিনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন বলে জানা গিয়েছে। মৃত নেতার পরিবারের অভিযোগ, গোষ্ঠীদ্বন্দের জেরে এই খুন। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন ডোমকল পুরসভার চেয়ারম্যান সৌমিক হোসেন। কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন তিনি।

ভোট ঘোষণার পরে খুন তৃণমূল নেতা! কংগ্রেস-সিপিএম-এর দিকে আঙুল মুর্শিদাবাদ নেতৃত্বের

সোমবার রাতে কুপিয়ে খুন করা হয় ডোমকলের কুচিয়ামোড়া গ্রামের আফতাব শেখকে। রাত সাড়ে নটা নাগাদ খুনের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ডোমকল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন তিনি। বাইকে ফিরছিলেন তিনি। চালকের আসনে ছিলেন উপপ্রধান সাবির। উল্টো দিক থেকে আসা একটি মারুতি ভ্যান বাইকটিতে ধাক্কা মারে। পরে সেই মারুতি ভ্যান থেকে দুষ্কৃতীরা বেরিয়ে এসে আফতাব ও সাবিরের ওপর হামলা চালায় বলে অভিযোগ। আফতাব শেখকে কোপানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কোনও রকমে প্রাণে বেঁচে যান সাবির। তাঁকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যালে।

মৃত আফতাবের পরিবারের অভিযোগ এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন ডোমকল পুরসভার চেয়ারম্যান সৌমিক হোসেন। কংগ্রেস ও সিপিএম-এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+