বারাবনিতে বিজেপি-তৃণমূল সংঘর্ষ! বাবুলের সামনেই তৃণমূল নেতা আক্রান্ত হওয়ার অভিযোগ

আসানসোলের বিজেপি প্রার্থী তথা বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়-র সামনেই তৃণমূল নেতাকে ব্যাপক মারধরের অভিযোগ।

আসানসোলের বিজেপি প্রার্থী তথা বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়-র সামনেই তৃণমূল নেতাকে ব্যাপক মারধরের অভিযোগ। এই ঘটনায় উপপ্রধান তৃণমূল নেতা হাসপাতালে ভর্তি। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাবুল সুপ্রিয়-র পাল্টা অভিযোগ মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই তৃণমূল নেতা।

বারাবনিতে বিজেপি-তৃণমূল সংঘর্ষ! বাবুলের সামনেই তৃণমূল নেতা আক্রান্ত হওয়ার অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দলীয় প্রার্থী মুনমুন সেন-এর প্রচারে অংশ নিয়ে বাড়ি ফেরছিলেন বারাবনি পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান জিতেন্দ্র পাসোয়ান। অপর দিক দিয়ে সমর্থকদের সঙ্গে ফিরছিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। মাঝিয়ারা গ্রামে দুপক্ষের সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে।

তৃণমূলের অভিযোগ, উপপ্রধান জিতেন্দ্র পাসোয়ানের গাড়িতে তৃণমূলের পতাকা দেখেই সেই গাড়িতে হামলা চালানো হয়। মাথায় আঘাত লাগে জিতেন্দ্র পাসোয়ানের। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।

পাল্টা অভিযোগ করেছেন বাবুল সুপ্রিয়। তিনি বলেছেন, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই তৃণমূল নেতা। তাঁদের গাড়িতেই ধাক্কা মারার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। সেই সময় সংঘর্ষ হয় বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+