মুকুলের থাবায় জোর ধাক্কা তৃণমূলে, প্রাক্তন মন্ত্রীর ছায়াসঙ্গী যোগ দিচ্ছেন বিজেপিতে

বিরোধীদের প্যাঁচে ফেলে পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে মালদহ তৃণমূল বেশ চাপে পড়ে গেল মুকুল রায়ের থাবায়।

বিরোধীদের প্যাঁচে ফেলে পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে মালদহ তৃণমূল বেশ চাপে পড়ে গেল মুকুল রায়ের থাবায়। মালদহে তৃণমূলের উত্থানের অন্যতম কাণ্ডারি উজ্বল চৌধুরী যোগ দিতে চলেছেন বিজেপিতে। মুকুল রায়ের হাতে ধরে তাঁর দলবদল করার কথা। উজ্জ্বলবাবুর এই দল পরিবর্তনে মালদহে তৃণমূলের অগ্রগতি খানিক হলেও ধাক্কা খাবে বলে ধারণা রাজনৈতিক মহলের।

মুকুলের থাবায় জোর ধাক্কা তৃণমূলে, প্রাক্তন মন্ত্রীর ছায়াসঙ্গী যোগ দিচ্ছেন বিজেপিতে

প্রাক্তনমন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ছায়াসঙ্গী বলে পরিচিত উজ্জ্বল চৌধুরী। তিনি মালদহ জেলা পরিষদের প্রাক্তন সভাপতিও। তাঁর হাত ধরেই জেলায় তৃণমূল কংগ্রেস বাড়তে শুরু করে। এবার সেই নেতাকেই বিজেপি নিজেদের শিবিরে তুলে নিচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই দলবদলকে বিরাট সাফল্য বলেই মনে করছে বিজেপি।

মুকুলবাবু এদিন মালদহে কর্মিসভায় তৃণমূল কংগ্রেস নেতার হাতে বিজেপির পতাকা তুলে দেবেন। গতচ পঞ্চায়েতে নির্বাচনে জেলা পরিষদের ছটি আসন দখল করেছিল তৃণমূল কংগ্রেস। তাঁর পিছনে উজ্বলবাবুর অবদান ছিল অনস্বীকার্য। এরপর জেলা পরিষদ দখলের পিছনেও কলকাঠি নাড়েন এই উজ্জ্বলবাবু। এমন নেতাকে হারাতে হওয়ায় ভোটের আগে কার্যত বেশ চাপে পড়ে গেল তৃণমূল।

মুকুল রায় এদিন বলেন, তৃণমূলে ঘূণ ধরে গিয়েছে। অনেকদিনই পতন শুরু হয়ে গিয়েছে ওই দলের। এবার দেখবেন, আসলে কতটা ফোঁপরা হয়েছে ভিতরটা। আর তারপরই উপরের আবরণও খসে পড়বে। এজিন উজ্জ্বলবাবুর সঙ্গে কতজন কর্মী গেরুয়া শিবিরে যোগ দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এ প্রসঙ্গে মালদহ তৃণমূল কংগ্রেস অবশ্য নিশ্চুপ। তাঁরা এখন মুকুল রায়কে পাল্টা দেওয়ার তাল খুঁজছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+