কোলাঘাট থার্মাল প্ল্যান্টের আধিকারিককে মারধরের অভিযোগে সাসপেন্ড তৃণমূল নেতা

কোলাঘাট থার্মাল প্ল্যান্টের আধিকারিককে মারধরের অভিযোগে সাসপেন্ড তৃণমূল নেতা

কোলাঘাট থার্মাল প্লান্ট এর আধিকারিককে মারধর করার অভিযোগে দল থেকে সাসপেন্ড এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা । তার সঙ্গে সেখ সেলিম নামে আরও একজন তৃণমূল কংগ্রেসের নেতাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী ।

কোলাঘাট থার্মাল প্ল্যান্টের আধিকারিককে মারধরের অভিযোগে সাসপেন্ড তৃণমূল নেতা

এর আগেও দিবাকর জানার বিরুদ্ধে নানা অভিযোগ ও দাদাগিরির অভিযোগ ওঠে । কাটমানি নেওয়া সহ তার দুর্ব্যবহার ও দাদাগিরি করা নিয়ে অভিযোগ ওঠার পর তাকে সতর্ক করেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ।

কিন্তু তার পরেও তিনি নিজেকে শোধরানোর চেষ্টা করেন নি বলেও অভিযোগ উঠেছে দলীয় স্তরেও। এতদিন ধরে তাকে সতর্ক করা হলেও

বৃহস্পতিবার দুপুরে কোলাঘাট তাপ বিদ্যুত কেন্দ্ররভিতরে ঢুকে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ঝামেলা করা ও সিদ্ধার্থ ঘোষ নামে এক আধিকারিককে মারধর করার অভিযোগ ওঠার পর দিবাকর জানা ও সেখ সেলিম কে দল থেকে সাসপেন্ড করা হয়েছে ।

শিশির অধিকারী জানিয়েছেন যে দলের রাজ্য নেতৃত্বর নির্দেশ মতো এই সাসপেন্ড করা হয়েছে । " আমাদের দলে একটা ডিসিপ্লিন আছে । সেটা দলের সবাই কেই মানতে হবে । আমরা আগেও বলেছি যে এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না । তাপ বিদ্যুত কেন্দ্রর কাজে ডিসটার্ব করা যাবে না । আমরা যেমন দলীয় ভাবে এই ঘটনায় তদন্ত করে দেখছি তেমনই এই ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশকে বলেছি অ্যাকশান নিতে ", বলে জানিয়েছেন তিনি ।

সেলিম ও দিবাকরকে দল থেকে সাসপেন্ড করে বার্তা দেওয়া হয়েছে যে দলে থেকে কেউ দাদাগিরি করলে দল ব্যবস্থা গ্রহণ করবে
যদিও এই অভিযোগ অস্বীকার করে দিবাকর জানা দাবি করেছেন যে তিনি কাউকে মারেননি , বরং তাকেই মারধর করা হয় ।
এই তাপবিদ্যুত্ কেন্দ্রের শ্রমিক সংগঠনের সভাপতি দিবাকর জানা । তিনি দুপুরে কোলাঘাট তাপ বিদ্যুত কেন্দ্রর ভিতরে ঢুকে গন্ডগোলের সুচনা করেন বলেও অভিযোগ । সেই সময়ে নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনদের তিনি ও তার অনুগামীরা মারধর করেন বলে অভিযোগ । সিদ্ধার্থ ঘোষ এলে তাকেও মারধর করা হয় । তিনি হাসপাতালে ভর্তি ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+