দ্বিতীয়বার পিতৃহারা হলেন, আর কী বললেন প্রিয়-সুব্রত জুটির সুব্রত মুখোপাধ্যায়, জেনে নিন
অসুস্থ থাকলেও প্রিয়দা ছিল। কিন্তু মৃত্যুর সংবাদে তিনি মর্মাহত। দ্বিতীয়বার তিনি পিতৃহারা হলেন। সোমবার এমনটাই জানালেন প্রিয়-সুব্রত জুটির সুব্রত মুখোপাধ্যায়।
অসুস্থ থাকলেও প্রিয়দা ছিল। কিন্তু মৃত্যুর সংবাদে তিনি মর্মাহত। দ্বিতীয়বার তিনি পিতৃহারা হলেন। সোমবার এমনটাই জানালেন প্রিয়-সুব্রত জুটির সুব্রত মুখোপাধ্যায়।

রাজনীতি কিংবা ব্যক্তিগত স্তর, প্রিয়াদা ছাড়া তাঁর বিশেষ কেউ ছিলেন না। প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুর পর এমনটাই প্রতিক্রিয়া দিলেন, মধ্য ষাটের দশক থেকে সত্তরের দশকের ডানপন্থী ছাত্র-যুব আন্দোলনের নেতৃত্ব দেওয়া সুব্রত মুখোপাধ্যায়।
প্রিয়-সুব্রত নামেই তাঁরা পরিচিত ছিলেন বলে জানিয়েছেন তিনি। আলাদা করে প্রিয় অথবা সুব্রত বলে কারও পরিচয় ছিল না। রাজ্য তথা দেশ বড় রাজনীতিবিদকে হারাল বলে মন্তব্য করেছেন সুব্তর মুখোপাধ্যায়। প্রিয়রঞ্জনের শূন্যস্থান পূরণ হবে না বলেই জানিয়েছেন তিনি।
প্রতিক্রিয়া দিতে গিয়ে সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা শুরু করেছিলেন ছাত্র রাতজীতি দিয়ে। নকশাল আন্দোলন, সিপিএম, যুক্তফ্রন্ট সরকার, সব মিলিয়ে বাংলা ছিল টালমাটাল। সেই পরিস্থিতিতে ছাত্র পরিষদ নাম দিয়েই প্রিয়রঞ্জনই সারা বাংলায় ছাত্র আন্দোলন গড়ে তোলেন। পরবর্তীকালে ১৯৭১ সালে প্রিয়রঞ্জনের নেতৃত্বে ছাত্র আন্দোলনের জেরেই বামপন্থীরা বিদায় নেয় বলেই জানিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। আন্দোলনে যোগ্য সাহায্য তিনি করেছিলেন বলেও জানিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। মহাজাতি সদনের ওপরে একটি ঘরে রাতে তাঁরা থাকতেন। সেখানে তাঁর প্রিয়দাই তাঁকে রান্না করে খাওয়াতেন বলে স্মৃতিচারণ করতে গিয়ে জানিয়েছেন একসময়ের সঙ্গী সুব্রত মুখোপাধ্যায়।












Click it and Unblock the Notifications