সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, টুইটার হ্যাক হয়েছে দাবি সুব্রত মুখোপাধ্যায়ের

সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, টুইটার হ্যাক হয়েছে দাবি সুব্রত মুখোপাধ্যায়ের

ভবানীপুরে ভোটের দিন সোশ্যাল মিডিয়ায় ভোট দানের আবেদন দুই মন্ত্রীর। শোরগোল শুরু করেছিল বিজেপি। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। রুদ্রনীল ঘোষ এই নিয়ে সরব হয়েছেন। তারপরেই সুব্রত মুখোপাধ্যায় দাবি করেন তাঁর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তিনি অতটা সরগড় নন কাজেই এই টুইট তিনি করেননি বলে দাবি করেছেন।

সোশ্যাল মিডিয়ায় ভোটদানের বার্তা

সোশ্যাল মিডিয়ায় ভোটদানের বার্তা

ভবানীপুরে হাইভোল্টেজ উপনির্বাচন আজ। সকাল থেকেই সেদিকে নজর রয়েছে সকলের। ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকালেই তৃণমূল কংগ্রেসের দুই মন্ত্রী টুইটারে টুইট করেছিলেন। সকালেই ভবানীপুরে ফাঁকা বুথ বার্তা গিয়ে ভোট দানের বার্তা দিেয়ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। একই ভাবে সুব্রত মুখোপাধ্যায়ও ভবানীপুর কেন্দ্রে ভোটারদের ভোট দেওয়ার বার্তা দিয়েছিলেন। টুইটারে দুই মন্ত্রীর এই বার্তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়।

রুদ্রনীলের আক্রমণ

রুদ্রনীলের আক্রমণ

দুই মন্ত্রীর টুইটের পরেই বিজেিপ নেতা রুদ্রনীল ঘোষ অভিযোগ করেছেন, সকাল সকাল ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন দুই মন্ত্রী। এই টুইট করেই তাঁরা বুঝিয়ে দিয়েছেন রাজ্যে শাসন ব্যবস্থা বলে কিছু নেই। ভোটের দিন টুইটে ভোট চাইছেন তাঁরা। তাতেই বোঝা যায় তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীরা কোন পর্যায়ে চলে গিয়েছেন। তাঁরা আইনের কোনও শাসনই মানতে চান না। নির্বাচন কমিশনের নীতি বিরুদ্ধ কাজ করছেন তাঁরা।

সুব্রতর দাবি

সুব্রতর দাবি

এই নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরেই মুখ খোলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি দাবি করেছেন এই টুইট তিনি করেননি। তাঁর টুইটার হ্যাক করা হয়েছে।এই নিয়ে তিনি অভিযোগ জানাবেন। সুব্রত মুখোপাধ্যায় বলেছেন টুইটার তিনি ব্যবহার করেন না। সামান্য মেসেজ এবং ফোনকল করা ছাড়া সোশ্যাল মিডিয়ায় তেমন কোনও কাজ তিনি করেন না। কাজেই তিনি এই টুইট করেননি বলে দাবি করেছেন সুব্রত মুখোপাধ্যায়।

ভবানীপুরে ভোট দিলেন মমতা

ভবানীপুরে ভোট দিলেন মমতা

ভবানীপুর কেন্দ্র ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মিত্র ইনস্টিটিউশনের বুথে ভোট দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদে নিশ্চিত করার জন্যই এই উপনির্বাচন। একুশের ভোটে তৃণমূল কংগ্রেস ভাল ফল করলেও নন্দীগ্রামে হার স্বীকার করতে হয়েছিল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরেই ভবানীপুরে কেন্দ্রে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+