মুকুল রায়কে কুকুরেও চাটবে না, শালীনতা ছাড়িয়ে আক্রমণ মমতার দলের এই নেতার, দেখুন ভিডিও
পঞ্চায়েত নির্বাচনে কোনও একটি বুথ থেকে দাঁড়ান মুকুল রায়। জিততে পারবেন না। কুকুরেও চাটবে না। এমনই বিতর্কিত মন্তব্য করলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার যুব তৃণমূল সভাপতি সওকত মোল্লা।
পঞ্চায়েত নির্বাচনে কোনও একটি বুথ থেকে দাঁড়ান মুকুল রায়। জিততে পারবেন না। কুকুরেও চাটবে না। এমনই বিতর্কিত মন্তব্য করলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার যুব তৃণমূল সভাপতি সওকত মোল্লা।

উপলক্ষ্য রাজস্থানে লাভ জেহাদের নামে মালদহের আফরাজুল খানের খুনের প্রতিবাদ। দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি মোড় থেকে সোনারপুর পর্যন্ত মিছিল করে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেস। মিছিলে ছিলেন স্থানীয় বিধায়ক ফিরদৌসি বেগম, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা জেলা যুব তৃণমূল সভাপতি সওকত মোল্লা। মিছিল শেষে ভাষণ দেন সওকত মোল্লা। সেখানেই বিজেপি নেতা মুকুল রায়কে অশ্লীল ভাষায় আক্রমণ করেন সওকত মোল্লা। বিজেপে নেতারা সাধারণ মানুষকে মাংস ও মাছ খেতে বারণ করছেন বলে অভিযোগ করেছেন তিনি।

দলীয় সভা থেকে সওকত মোল্লা বলেন, মুকুল রায় বলেছেন পঞ্চায়েত নির্বাচনে ৭৭ হাজার বুথে লোক দেবেন তিনি। সওকতের চ্যালেঞ্জ, পঞ্চায়েত নির্বাচনে কোনও একটি বুথ থেকে নির্বাচনে জিতে দেখাক মুকুল রায়। সমাবেশে বিজেপি এবং আরএসএসকে কড়া ভাষায় আক্রমণ করতে গিয়ে রামকৃষ্ণ ও বিবেকানন্দের নাম টানেন প্রাক্তন সিপিএম নেতা সওকত মোল্লা। একইসঙ্গে তিনি বলেন, কুকুরেও চাটবে না মুকুল রায়কে।
শালীনতা ছাড়ানো এই তৃণমূল নেতার আক্রমণের কড়া সমালোচনা করেছে বিজেপি। সূত্রের খবর, এই আক্রমণাত্মক বক্তব্যের পিছনে রাজ্য নেতৃত্বের অনুমোদন রয়েছে বলেই অভিযোগ করেছে বিজেপি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications