নিয়োগ দুর্নীতিতে তৃণমূল যোগ মানলেন শান্তনু, ইডির ব়্যাডারে এবার তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা
নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের নাম
নিয়োগ দুর্নীতি কাণ্ডে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে ইডি। শান্তনু বন্দ্যোপাধ্যায় জেরায় স্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস জড়িয়ে রয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে। সেই সঙ্গে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর উপরে নজর রাখছে ইডি। শান্তনুর টাকার হদিশ পেতে এবার প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়কে তলব করতে পারে ইডি।

নিয়োগ দুর্নীতিতে তৃণমূল যোগ
নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার সরাসরি তৃণমূল কংগ্রেস যোগ। শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। শান্তনু বন্দ্যোপাধ্যায় নাকি ইডির কাছে স্বীকার করেছেন নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছে তৃণমূল কংগ্রেসও। অর্থাৎ এতদিন দল নিয়ে কোনও অভিযুক্তই কোনও কথা বলেননি। েই সদস্যদের চাকরি পাইয়ে দিতে নেতাদের কাছে নথি তিনি পৌঁছে দিয়েছেন। কাদের কাছে সেই নথি তিনি পৌঁছে দিতেন এবং তার জন্য কত কোটি টাকার লেনদেন হত সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

ইডির ব়্যাডারে শান্তনুর স্ত্রী
নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার ইডির ব়্যাডারে রয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ও। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতার সম্পত্তির হদিশ পেতে প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে চাইছেন তদন্তকারীরা। একাধিকবার আগেই প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিয়েছে ইডি। কিন্তু তিনি একাদিকবার হাজিরা এড়িয়ে গিয়েছেন। আগামী সপ্তাহে ফের তলব করা হয়েছে প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে জেরা করে একাধিক তথ্য হাতে পেতে চাইছেন তদন্তকারীরা।

শান্তনুর বিপুল সম্পত্তির হদিশ
শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার পাশাপাশি তাঁর একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। বলাগড় ছাড়াও তাঁর একাদিক জায়গায় সম্পত্তি রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মী হলেও তাঁর একাধিক জায়গায় ফ্ল্যাট, বাগানবাড়ি রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সূত্রের খবর চাকরির রেট ঠিক করতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছরে হু হু করে বেড়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি। তা দেখে এলাকার বাসিন্দারাও অবাক হয়ে যেতেন। বলাগড় ছাড়াও লিলুয়া সহ একাধিক জায়গায়

কুন্তল যোগ
নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর এক নেতার নাম প্রকাশ্যে আসতে শুরু করেছে। তাপস মণ্ডলকে জেরা করেই কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম জানতে পেরেছিলেন তদন্তকারীরা। শান্তনু বন্দ্যোপাধ্যায়কে প্রথমে গ্রেফতার করা হয়নি। প্রথমে কুন্তল ঘোষকে গ্রেফতার করা হয়। তাঁর পরেই তাপস মণ্ডলকে গ্রেফতার করা হয়। তাপস মণ্ডলকে গ্রেফতারের পরেই কালীঘাটের কাকু থেকে শুরু করে হৈমন্তী এবং পার্লারের মালিকের হদিশ প্রকাশ্যে আসে।












Click it and Unblock the Notifications