মুখ ঢাকা কালো চাদরে, 'পুলিশ' লেখা বাইকে চেপে ইডি অফিসে শঙ্কু
কলকাতা, ২৯ ডিসেম্বর: 'পুলিশ' স্টিকার লাগানো বাইকে চেপে, কালো চাদরে মুখ ঢেকে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন তৃণমূল কংগ্রেস নেতা শঙ্কুদেব পণ্ডা। সারদা-কাণ্ডে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠায় সোমবার ইডি দফতরে এসেছিলেন তিনি।
আরও পড়ুন: সারদা: তৃণমূল ভবনে হঠাৎ হাজির ইডি, পাওয়া গেল না শঙ্কুদেবকে
তৃণমূল ছাত্র পরিষদের একদা রাজ্য সভাপতি এবং বর্তমানে দলের অন্যতম সাধারণ সম্পাদক শঙ্কুদেব পণ্ডার নাম জড়িয়েছে সারদায়। অভিযোগ, তিনি মাসে-মাসে ৬০ হাজার টাকা নিতেন সুদীপ্ত সেনের কাছ থেকে। কেন নিতেন, বিনিময়ে কী সুবিধা দিতেন, তা জানতে চেয়ে শঙ্কুদেববাবুকে তলব করে ইডি। আগামীকাল তাঁকে ডাকা হয়েছিল। কিন্তু একদিন আগেই চলে এলেন তিনি।

এদিকে, কেন 'পুলিশ' স্টিকার লাগানো গাড়িতে তিনি এসেছিলেন, তা জানা যায়নি। জেরার পর যখন তিনি সিজিও কমপ্লেক্স থেকে বেরোচ্ছেন, তখন সাংবাদিকদের তাঁর কাছে ঘেঁষতে দেয়নি পুলিশ। তাঁকে ঘিরে ধরে একটি স্করপিও গাড়িতে তুলে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications