Santanu Sen: আরজি কর নিয়ে মুখ খোলার খেসারত! শান্তনু সেনের নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য

Santanu Sen TMC: তৃণমূল নেতা শান্তনু সেনের নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত রাজ্য সরকারের। আরজি করে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য দফতরের ঘুঘুর বাসা। গোটা সিস্টেমের বিরুদ্ধে অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন। ফের তার জন্যই কি খেসারত দিতে হল শান্তনুকে?

সূত্রের খবর, সোমবার থেকে শান্তনু সেনের নিরাপত্তা প্রত্যাহার (security withdrawn) করে নেওয়া হয়েছে। তৃণমূলের চিকিৎসক নেতার নিরাপত্তার দায়িত্বে ছিলেন ২ জন রক্ষী। গত বৃহস্পতিবার তাঁদের থানায় ডেকে পাঠিয়ে ডিউটি থেকে অব্যহতি দেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, শান্তনুর নিরাপত্তায় আর তাঁদের প্রয়োজন নেই।

shantanu sen

আরজি করের দুর্নীতির (RG Kar scam case) পর্দাফাঁস হতেই স্বাস্থ্য প্রশাসনের একাংশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন শান্তনু সেন। তিনি নিজে আরজি করের প্রাক্তনী হওয়ায় শান্তনু সেন ধৃত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছিলেন। আর তারপরেই তৃণমূলে (TMC) কার্যত কোণঠাসা হয়ে পড়েন শান্তনু।

তৃণমূল মুখপাত্রের পদ কেড়ে নেওয়া হয়েছে শান্তনু সেনের থেকে। কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টার পদ থেকেও অপসারিত করা হয়েছে। রাজ্য মেডিক্যাল কাউন্সিলে সরকারি প্রতিনিধির পদ থেকে শান্তনু সেনকে সরাতে স্বাস্থ্যসচিবকে চিঠি দেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি তথা শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়।

এমনকি, এর আগে শান্তনু সেনের স্ত্রী তথা কলকাতা পুরসভার কাউন্সিলর কাকলি সেনকে পুরসভার কাউন্সিলরদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়ারও অভিযোগ ওঠে। আর এবার রাজ্যসভার প্রাক্তন সাংসদের নিরাপত্তা প্রত্যাহার করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

যদিও নিজ অবস্থান থেকে নড়েননি শান্তনু। দলনেত্রীর কাছে তাঁর মন্তব্যের অপব্যাখা হয়েছে বলে আগে অভিযোগ করেন তিনি। আরজি করের চিকিৎসক পড়ুয়া শান্তনু সেনের মেয়ে সৌমিলি সেন। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ আনার সময় মেয়ের সঙ্গে হওয়া নানা বঞ্চনার কথাও বলেছিলেন শান্তনু। তবে এবার কি তৃণমূলের সঙ্গে শান্তনু বিচ্ছেদ সময়ের অপেক্ষা? ক্রমশ ঘোলা হচ্ছে জল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+