অভিষেকের নামে কুৎসা করলে চরম পরিণতি, জিভ টেনে ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি যুব তৃণমূল নেতার

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করলে জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা সম্রাট তপাদার। তৃণমূল কংগ্রেসের যুব রাজ্য সাধারণ সম্পাদক সম্রাট তপাদার। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই বক্তব্য ভাইরাল হয়েছে। তাতেই রীতিমত হুমকি দিতে শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

তৃণমূল কংগ্রেস নেতাকে হুঁশিয়ারি

তৃণমূল কংগ্রেস নেতাকে হুঁশিয়ারি

ফের বিতর্কিত মন্তব্য তৃণমূল কংগ্রেস নেতা সম্প্রাট তপাদারের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা ছড়ালে জিভ টেনে ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেস নেতার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে বিতর্কিত মন্তব্য ঘিরে নতুন করে শোরগোল শুরু হয়ে গিয়েছে। একের পর এক তৃণমূল কংগ্রেস নেতার হুঁশিয়ারি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। গতকাল ব্যারাকপুরের শহিদ মিনারে সমাবেশ থেকে এই বার্তা দিয়েছেন তিনি।

বিতর্কিত মন্তব্যের হিড়িক

বিতর্কিত মন্তব্যের হিড়িক

ব্যারাকপুর-পানিহাটি এলাকায় একের পর এক তৃণমূল কংগ্রেসল নেতাদের বিতর্কিত মন্তব্য ঘিরে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। কামারহাটির বিধায়ক মদন মিত্র লাগাতার বিতর্কিত মন্তব্য করে থাকেন। কয়েকমাস আগে কামারহাটিতে গিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ও বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যাঁরা তৃণমূল কংগ্রেসের সমালোচনা করবেন তাঁদের গায়ের চামড়া দিয়ে জুতো তৈরি করা হবে। মদন মিত্র তো পুরসভা ভোটের আগে বলেছিলেন ভোটের দিন শিখ কাবাব তৈরি হবে।

শোভনদেবের বিতর্কিত মন্তব্য

শোভনদেবের বিতর্কিত মন্তব্য

গতকাল খড়দহে শোভন দেব চট্টোপাধ্যায় মন্তব্য করেছিলেন পুরোহিত চোর হতে পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চোর নন। এই নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তারপরেই নিজের মন্তব্য থেকে সরতে নারাজ শোভনদেব। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই চোর হতে পারেন না। নিয়োগ দুর্নীতিতে জর্জরিত শাসক দলের নেতারা একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন বলে অভিযোগ বিরোধীদের। এই নিয়ে সরগরম এখন রাজ্যরাজনীতি।

হুমকি-হুঁশিয়ারির রাজনীতি

হুমকি-হুঁশিয়ারির রাজনীতি

একের পর এক হুমকি আর হুঁশিয়ারিতে ভরে গিয়েছে রাজ্য রাজনীতি। শাসক দলের থেকে কোনও অংশেই কম যাননি বিরোধীরাও। তৃণমূল কংগ্রেস নেতারা তো বটেই। বিজেপি নেতারাও বিতর্কিত মন্তব্য থেকে পিছিয়ে নেই। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ থেকে শুরু করে একাধিক নেতা বিতর্কিত মন্তব্য করে সুর চড়িয়েছেন। সামনেই ২৯ মার্চ শহিদ মিনারে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে তৃণমূল যুব রাজ্য সম্পাদকের মন্তব্য নতুন করে জল্পনা বাড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+