তৃণমূল ছেড়ে সব্যসাচী কি আজই বিজেপিতে যোগ দিচ্ছেন! জল্পনার নেপথ্যে কোন কারণ

সব্যসাচী কি আজই বিজেপিতে যোগ দিচ্ছেন! জল্পনার নেপথ্যে কোন কারণ

বেশ কয়েকমাস ধরেই তৃণমূল নেতা তথা বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তকে ঘিরে একাধিক খবর উঠে এসেছে। মুকুল রায়ের সঙ্গে তাঁর কলকাতায় বৈঠকের পর থেকেই সব্যসাচীর গেরুয়া শিবিরে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়। লোকসভা নির্বাচনের সময় সেই জল্পনার সূর্য মধ্য়গগনে ছিল। পরবর্তীকালে সব্যসাচী দত্তের দলবিরোধী অবস্থান ও বিধাননগরের মেয়র পদ ছেড়ে দেওয়ার মতো ঘটনা বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিকতার ছাপ রেখেছে।

সব্যসাচী কি আজই বিজেপিতে যোগ দিচ্ছেন! জল্পনার নেপথ্যে কোন কারণ


কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ১৪ অগাস্ট যোগ দিয়েছেন বিজেপিতে। সেদিনই কানাঘুষো শোনা যাচ্ছিল সব্যসাচী দত্তকে নিয়ে। এবার ১৬ অগাস্ট সকালে দমদম বিমানবন্দর থেকে সব্যসাচী দত্ত রাজধানী দিল্লির দিকে উড়ে যেতেই তাঁর বিজেপিতে যোগ দানের জল্পনা আরও বেশি উস্কে যায়। যদিও বিমাবন্দরে উপস্থিত সাংবাদিকদের বিষয়টি নিয়ে তিনি স্পষ্ট করে কিছুই বলতে চাননি। তবে মনে করা হচ্ছে, কলকাতার প্রাক্তন মেয়রের পর এবার বিধাননগরের প্রাক্তন মেয়রের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা তুমুল।

সব্যসাচী দত্ত যদিও সাংবাদিকদের জানিয়ছেন তিনি দিল্লিতে যাচ্ছেন ব্যবসার কাজে। তবে তার সঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, ব্যবসায়িক কাজে তিনি দিল্লিতে বিজেপি নেতামন্ত্রীদের সঙ্গে দেখা করতেও পারেন। আর সব্যসাচী দত্তের এমন ইঙ্গিত নিয়েই বাংলার রাজনীতিতে ফের একবার কৌতূহলের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+