ফিরল মাওবাদী হামলার স্মৃতি, জঙ্গলমহলে তৃণমূলের নেতার বাড়িতে আগুন
ফিরল মাওবাদী হামলার স্মৃতি, জঙ্গলমহলে তৃণমূলের নেতার বাড়িতে আগুন
ঘোর তৃণমূল জমানাতেও জঙ্গলমহলে মাওবাদী হামলার স্মৃতি। শনিবার গভীর রাতে লালগড়ে এক তৃণমূল নেতার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। আগুন লাগিয়ে দেওয়া হয় তাঁর বাড়িতে। মুহুর্তেই ভস্মীভূত হয়ে যায় সেই বাড়ি। অভিযোাগ ওই নেতা যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন তার জন্য বাড়ির দরজাতেও আগুন ধরানো হয়েছিল।

জঙ্গলমহলে তৃণমূল নেতার বাড়িতে আগুন
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ শনিবার রাত প্রায় ১২ টা নাগাদ এলাকায় হামলা চালায় দুষ্কৃতীরা। আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূলে কার্যকরী সভাপতির বাড়িতে। অভিযোগ দলের নেতাকে পুড়িয়ে মারতে বাড়ির দরজাতেও আগুন ধরায় দুষ্কৃতীরা।

প্রাণে বাঁচল ২ শিশু সহ পরিবার
সেই সময় বাড়িতে আগুন লাগানো হয় সেই সময় বাড়িতে ওই নেতা ছাড়াও পরিবারের সদস্যরাও ছিলেন। ছিল দুটি শিশু। বাড়ি ভস্মীভূত হওয়ায় দুটি শিশুকে নিয়ে কার্য পথে বসেছে ওই নেতা ও তার পরিবার। দলের তরফ থেকে পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।

বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
দলের নেতার বাড়িতে আগুন লাগানোর ঘটনায় তৃণমূলের তরফে অভিযোগের তির বিজেপির দিকে। বিষয়টি নিয়ে লালগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। লালগড়ের তৃণমূল নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে, যাতে আক্রমণকারীরা দৃষ্টান্তমূলক সাজা পায়, তার জন্য।

অভিযোগ অস্বীকার বিজেপির
জেলা বিজেপির তরফে এই হামলার পিছনে দলের থাকার কথা অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications