চাকরির নামে প্রতারণা, মেদিনীপুরে তৃণমূল নেতার ভাইকে জুতোর মালা পরিয়ে ঘোরাল এলাকাবাসী
চাকরি দেওয়ার নামে বেকার যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে।
চাকরি দেওয়ার নামে বেকার যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে। যার নামে এই অভিযোগ উঠেছে সেই কাঞ্চন গিরি কাঁথি পুরসভার কাউন্সিলর অতনু গিরির সম্পর্কে ভাই হন।

কাঞ্চন গিরির বাড়ি কাঁথির সেরপুর এলাকায়। টাকা নেওয়ার পর দীর্ঘদিন কেটে গেলেও কাউকে চাকরি দিতে না পারায় এলাকার ক্ষুব্ধ মানুষজন তাকে ঘিরে ধরে গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরিয়েছে বলে অভিযোগ।
জানা গিয়েছে যে, চাপের মুখে কাঞ্চন জানিয়েছে যে টাকা তিনি নিয়েছেন সেই টাকা ফিরিয়ে দেবেন। তিনি প্রায় দশ লক্ষ টাকা নিয়েছেন বলে জানালেও এলাকার লোকজন দাবি করেন যে কাঞ্চন আরও অনেক বেশি টাকা তুলেছে তবে কার মদত তার পিছনে আছে তা তিনি বলেন নি। অতনু গিরি জানান যে এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন তাই এনিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না।












Click it and Unblock the Notifications