'কোচবিহারে ভোট দিতে আসবে উত্তরপ্রদেশের লোক', বাংলায় ভূতুড়ে ভোটার? নথি দিয়ে বিস্ফোরক দাবি তৃণমূল নেতার

Voter List Controversy West Bengal: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। নির্বাচনের এখনও কয়েকমাস বাকি। তবে নির্বাচনের আগে 'ভুতুড়ে ভোটার' ইস্যুতে তোলপাড় বাংলা। ভিন রাজ্যের ভোটারের নাম বাংলার ভোটারের তালিকায় যুক্ত করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা দুই সংস্থা নির্বাচন কমিশনের হয়ে করছে বলেও অভিযোগ। এমনকী এর পিছনে বিজেপির বড় ভূমিকা আছে বলেও তোপ।

এই বিষয়ে এখন থেকেই তৃণমূলনেতা কর্মীদের ময়দানে নামার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো (West Bengal CM)। আর এরপরেই ভোটার তালিকা (Voter List Controversy West Bengal) নিয়ে পথে নামতে চলেছে শাসকদল।

Election

জানা যাচ্ছে, আজ শুক্রবার বারাসত সহ রাজ্যের একাধিক সাংগঠনিক জেলায় স্থানীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন সংশ্লিষ্ট ওই জেলার পদাধিকারীরা। ভোটার তালিকা (Voter List Controversy West Bengal) নিয়ে দীর্ঘক্ষণ ধরে চলে পর্যালোচনা। জানা যাচ্ছ, শনিবার ভোটার তালিকা হাতে ভুতুড়ে ভোটার খুঁজতে পথে নামবেন খোদ মেয়র ফিরহাদ হাকিম নিজে।

এই বিষয়ে বৃহস্পতিবারই একাধিক কাউন্সিলারদের নিয়ে বৈঠক করেন। এরপরেই পথে নামছেন কলকাতার মেয়র। জানা যাচ্ছে, ভোটার তালিকা হাতে এলাকার সমস্ত বাড়িতে যাবেন তাঁরা। ভোটার তালিকার সঙ্গে সংশ্লিষ্ট এলাকার ভোটার খতিয়ে দেখা হবে। একই ভাবে বারাসত সাংগঠনিক জেলাতেও প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে একটি বৈঠক হয়। 'ভূতুড়ে ভোটার' খুঁজে বার করতেই এদিন বৈঠক হয় বলে জানা যাচ্ছে। সিদ্ধান্ত হয়েছে সাংগঠনিক জেলার সমস্ত ভোটারের বাড়িতে যাবেন তৃণমূল কর্মীরা। আর তা খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট নির্বাচন কমিশনে পাঠানো হবে।

এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি করেছেন কোচবিহার তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তাঁর দাবি, বাংলার ভোটারের এপিক নম্বরে উত্তরপ্রদেশের ভোটারের নাম রয়েছে। এই সংক্রান্ত সোশ্যাল মিডিয়ায় একটি নথিও তুলে ধরেছেন।

তৃণমূল নেতার অভিযোগ, ''মাথাভাঙ্গা দুই নং ব্লকের ফুলবাড়ী অঞ্চলের তৃণমূল কংগ্রেসের শহীদ পরিবারের ভোটার আরতি_সরকারের নাম কেটে দিয়ে সেই একই এপিক্স কার্ডের নাম্বারে উত্তরপ্রদেশের লালগঞ্জ লোকসভা কেন্দ্রের দিদারগঞ্জ বিধানসভার ভোটার বিবেকানন্দ প্রভু শংকরের নাম তুলে দেওয়া হয়েছে''। পরিস্থিতি ভয়ঙ্কর। উত্তরপ্রদেশ থেকে বাংলায় ভোট দিতে আসবে তা নিয়েও প্রশ্ন তৃণমূল নেতার। এই বিষয়ে ভোটারদেরও সতর্ক করে দিয়েছেন অভিজিৎ দে ভৌমিক। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+