চাপের মুখে কাটমানির টাকা ফেরত মেদিনীপুরের তৃণমূল নেতার
চাপের মুখে কাটমানির টাকা ফেরত দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় এলাকার তিন তৃণমূল কংগ্রেস নেতা।
চাপের মুখে কাটমানির টাকা ফেরত দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় এলাকার তিন তৃণমূল কংগ্রেস নেতা। প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ আরও কিছু প্রকল্পে তাঁরা জনগণের কাছে থেকে টাকা নিয়েছিলেন। কাটমানি হিসেবে নেওয়া এক লাখ পাঁচ হাজার টাকা বৃহস্পতিবার ফিরিয়ে দিয়েছেন ওই তিন জন নেতা।

গত ২২ জুলাই এই এলাকার পাকুড়সেনির তেঁতুলিয়ায় এক তৃণমূল কংগ্রেস নেতা কাটমানির টাকা ফেরত দিয়েছিলেন। এদিন ওই একই এলাকায় ৩৬ জনের হাতে কাটমানির টাকা ফেরত দিলেন সুবল মন্ডল, সীমান্ত পাতর ও দিলবার আলি শা।
এলাকার বিজেপি নেতা বিশ্বনাথ দোলাই বলেছেন যে কাটমানি ফেরত চেয়ে তাঁরা বিভিন্ন স্থানে আন্দোলন করছিলেন তাই এখন চাপের মুখে পড়ে এই টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতারা।












Click it and Unblock the Notifications