তোলাবাজ, দুর্নীতিগস্ত কেউ প্রার্থী হলে সমর্থন নয়, দলের প্রতিষ্ঠাদিবসে বিস্ফোরক সিঙ্গুরের মাস্টারমশাই
তোলাবাজ, দুর্নীতিগস্ত কেউ প্রার্থী হলে সমর্থন নয়, দলের প্রতিষ্ঠাদিবসে বিস্ফোরক সিঙ্গুরের মাস্টারমশাই
দলের প্রতিষ্ঠদিবসেও প্রকাশ্যেই বিবাদে জড়ালেন তৃণমূলের দুই বিধায়ক। বেচারাম মান্না ভার্সের রবীন্দ্রনাথ ঘোষের বিরোধ চরমে উঠেছে। বেচারাম মান্না নিজের উদ্যোগে দলের প্রতিষ্ঠা দিবল উদযাপন করলেও সেখানে দেখা রবীন্দ্রনাথ ঘোষকে। তারপরেই দেখা যান রবীন্দ্রনাথ ঘোষ টোটো নিয়ে মিছিল করছেন সিঙ্গুরের বিভিন্ন এলাকায়। সেখানেও দেখা যায়নি বেচারাম মান্নাকে। রবীন্দ্রনাথ ঘোষ এদিন প্রকাশ্যে জানিয়েছেন দলের বিরুদ্ধে তিনি নন তবে কোনও তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত নেতাকে সিঙ্গুরে প্রার্থী করা হলে তিনি সমর্থন জানাবেন না।

তৃণমূলের প্রতিষ্ঠাদিবস
১ জানুয়ারি। আজই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সিঙ্গুরে সেই প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন বেচারাম মান্না ও রবীন্দ্রনাথ ঘোষ। দুই বিধায়কই আলাদা ভাবে দলের প্রতিষ্ঠাদিবস উদযাপন করেছেন। দুই নেতাকে একসঙ্গে দেখা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক দিন ধরেই বেচারাম মান্নার বিরুদ্ধে সরব হয়েছিলেন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। তিনি অভিযোগ করেছিলেন বেচারাম মান্নার ঘনিষ্ঠকে ব্লক সভাপতি করা হচ্ছে। সেটা তিনি কোনও ভাবেই মেনে নেবেন না।

তোলাবাজ প্রার্থীকে সমর্থন নয়
সিঙ্গুরে টোটো নিয়ে মিছিল করে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করলেন সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কিন্তু সেই মিছিলে দেখা যায়নি বেচারাম মান্নাকে। সিঙ্গুরের বিধায়ক প্রকাশ্যেই বলেছেন দল যাঁকেই প্রার্থী করুন সিঙ্গুরে তিনি যেন স্বচ্ছ হন। কোনও তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত প্রার্থীকে তিনি সমর্থন করবেন না। জনতার কাছে প্রার্থী স্বচ্ছ থাকলেই হল। তাহলে তিনিও সমর্থন জানাবেন।

বেচারাম ভার্সেস রবীন্দ্রনাথ ভট্টাচার্য
সিঙ্গুর থেকেই তৃণমূল কংগ্রেসের উত্থান। সিঙ্গুরের জমি আন্দোলনের মধ্য দিয়েই বাম সরকারের পতনের সূচনা করেছিল তৃণমূল কংগ্রেস। সেই সিঙ্গুরেই এখন সংগঠন টনমল। দুই বিধায়কের দ্বন্দ্ব প্রকাশ্যে। বেচারাম মান্না ভার্সের সিঙ্গুরের মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যে বিরোধ চরমে উঠেছে। সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রকাশ্যেই বেচারাম মান্নার বিরুদ্ধে সরব হয়েছেন।

নন্দীগ্রামে লড়াই
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই নন্দীগ্রামে সভা করলেন শুভেন্দু অধিকারী। বিজেপির পতাকা নিয়ে নন্দীগ্রামের সভা থেকে সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করেন শুভেন্দু। তৃণমূলে ভাঙন ধরিয়ে সৌমেন্দু অদিকারী বিজেপিতে যোগ দিচ্ছেন বলে ঘোষণা করেছেন শুভেন্দু।












Click it and Unblock the Notifications