পঞ্চায়েত নির্বাচন ঘিরে হিংসার ঘটনায় বিজেপি-কে হুঁশিয়ারি পার্থর

পঞ্চায়েত নির্বাচন নিয়ে সরাসরি বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন, দুপুরে পার্থবাবুর নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধি দল যায় রাজ্য নির্বাচন কমিশনের অফিসে।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে সরাসরি বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন, দুপুরে পার্থবাবুর নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধি দল যায় রাজ্য নির্বাচন কমিশনের অফিসে। সেখানেই তিনিন সাংবাদিকদের সামনে বিজেপিকে নিয়ে ক্ষোভ উগড়ে বলেন ,'একদিকে গোলমাল করছে, অন্যদিকে সুপ্রিম কোর্টে যাচ্ছে। আসলে এটা নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টির কৌশল।'

পঞ্চায়েত নির্বাচন ঘিরে হিংসার ঘটনায় বিজেপি-কে হুঁশিয়ারি পার্থর

পার্থ বাবুর আরও দাবি, বিজেপি মনোনয়ন জমা দিচ্ছে অথচ বলছে মনো নয়ন জমা দেওয়া যাচ্ছে না। বিজেপি-র মনোনয়ন বেশি জমা পড়েছে তৃণমূলের তুলনায়। এদিন নির্বাচন কমিশনের অফিসে দাঁড়িয়ে এই মন্তব্য করেন পার্থবাবু। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, বিজেপি ইচ্ছাকৃত গণ্ডোগোল সৃষ্টি করতে চাইছে। তিনি আরও জানান, এরাজ্যে গন্ডগোল বাঁধিয়ে লাভ নেই, কারণ 'মমতা বন্দ্যোপাধ্যায় এমনিচেই জিতবেন।'

এদিন পার্থবাবুর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরা। ছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও। সুব্রত মুখোপাধ্যায় এদিন সাংবাদিকদের জানান, 'নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে তাতে আমরা খুশি।' প্রসঙ্গত উল্লেখ্য, মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে রীতিমত রণক্ষেত্রের চেহারা নিচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+